1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম ১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: রিজভী

প্রথম প্রেমের কথা ফাঁস করলেন আলিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ৮৭ Time View

বি-টাউনে আলিয়া-রণবীরের প্রেম বহুল চর্চিত বিষয়। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করে সাতপাকে বাঁধা পড়েছেন দুজনে। এক ছাদনাতলায় থাকলেও তাদের প্রেমকাহিনি নিয়ে ভক্তদের আগ্রহ এতটুকু কমেনি।

রণবীরই কি আলিয়ার জীবনে প্রথম প্রেম? সম্প্রতি এই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন বলিউড নায়িকা।

‘স্টুডেন্ট অব দি ইয়ার’ নায়িকা ‘কফি উইথ করণ’-এ নিজের লাভ লাইফ নিয়ে প্রশ্নের মুখোমুখি হন। সেখানে সিক্রেট ফাঁস করেন আলিয়া।

গত তিনটি সিজনে পাঁচবার ‘কফি উইথ করণ’-এ এসেছেন আলিয়া ভাট। মনে করা হচ্ছে— কফির সপ্তম সিজনেও দেখা মিলবে তার, অনেকের মনে আশা সঙ্গে থাকবেন রণবীর কাপুরও।

২০১৩ সালের ৪ ডিসেম্বর সিদ্ধার্থ মালহোত্রা আর বরুণ ধাওয়ানের সঙ্গে আলিয়া প্রথমবার এসেছিলেন শো-তে ‘স্টুডেন্ট অব দি ইয়ার’-এর সহ-অভিনেতাদের সঙ্গে। সেখানেই করণ ফাঁস করেন তিনি বরুণের থেকে শুনেছেন যে, আলিয়ার কিশোর প্রেমিকের নাকি লম্বা লাইন আছে।

এই প্রসঙ্গ উঠতে আলিয়া বলেন, আমার দুটো সিরিয়াস সম্পর্ক ছিল। দুটোই দুই বছর করে চলেছিল। করণ অবাক হয়ে বলল— ‘তোমার ১৭ বছর হওয়ার আগেই দুটো সম্পর্ক ছিল।’ আর আলিয়ার জবাব, বললাম না আমি সত্যি প্রেম করেছি। ক্লাস সিক্সে থাকতে শুরু করেছিলাম।

আলিয়া তার পর নিজের কথা শুধরে দিয়ে বলে, ‘তবে তখন কী আর ওরকম প্রেম করতাম। ক্লাসের পাশ দিয়ে যাওয়ার সময় একটু তাকিয়ে হাসতাম।

নায়িকা যোগ করেন, আর সিরিয়াস প্রেম হয়েছিল ক্লাস টেনে থাকতে। সেই সম্পর্কে দুই বছর ছিলেন আলিয়া। করণ যখন জানতে চান তিনি কি নায়িকা হওয়ার জন্য ছেড়ে দিয়েছিলেন প্রেমিককে? তাতে আলিয়ার জবাব ছিল, না ও আমাকে ডাম্প করেছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ