1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৪ Time View

জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের প্রসূতি কণিকা মন্ডলের মৃত্যুর ঘটনায় তার অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আজ শুক্রবার সকালে বাঘুটিয়া গ্রামের অশান্ত মন্ডলের স্ত্রী কনিকার বাড়ি পরিদর্শন করেন স্বাস্থ্যন্ত্রী।

পরিদর্শনকালে তিনি কনিকার বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে দেখা করেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রসূতির মৃত্যুর ঘটনায় চিকিৎসায় কোনো ধরনের অবহেলা বা ভুল হয়ে থাকলে তা যথাযথভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, স্বাস্থ্য খাতের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত কাটিয়ে ওঠার জন্য সরকার কাজ করছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত আন্তরিক।

এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানী ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কণিকা মন্ডলের মৃত্যু হলে খবর পেয়ে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে ছুটে যান।

পরিবার সূত্রে জানা যায়, বাঘুটিয়া গ্রামের প্রশান্ত মন্ডলের স্ত্রী কণিকা মন্ডল (৩৫) সন্তান প্রসবের জন্য ফরিদপুরে ‘শমরিতা হাসপাতাল’ নামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে প্রায় তিন মাস আগে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের পর থেকেই তার পেটে তীব্র ব্যথা শুরু হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।

ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিটি স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার পেটের ভেতরে গজজাতীয় সামগ্রী থাকার বিষয়টি শনাক্ত করেন।

অস্ত্রোপচারের মাধ্যমে তা বের করা হলেও পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় কণিকা মন্ডলের মৃত্যু হয়।

শুক্রবার সকালে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

তিনি পরিবারটির যথাসম্ভব সহযোগিতার ব্যবস্থা করার আশ্বাস দেন।

এ সময় অন্যান্যদের মধ্যে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন, সিভিল সার্জন ডা. এস এম মাসুদ ও অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ