1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সেভেন সিস্টার্সে বিদ্যুৎ সরবরাহের জন্য বাংলাদেশের সাহায্য চেয়েছে ভারত এবার পোশাক শ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ ৩০ হাজার টাকা মজুরির দাবিতে এবার সড়কে নারায়ণগঞ্জের পোশাক শ্রমিকরা মার্কিন মধ্যবর্তী নির্বাচন, প্রভাব পড়বে কানাডার বাণিজ্য ও অর্থনীতিতে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম, লিখতে হবে যেভাবে আবাসিক এলাকায় মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত আ.লীগের ৭ নেতার বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ দাখিল হবিগঞ্জে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে শ্রমিক নিহত ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৫

চোট কাটিয়ে টেস্ট দলে ফিরলেন উইলিয়ামসন

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ মে, ২০২২
  • ৭১ Time View

গত নভেম্বরের পর থেকে চোটের জন্য খেলতে পারেননি টেস্ট। তবে এবার সুস্থ হয়ে নিউ জিল্যান্ড টেস্ট দলে ফিরলেন অধিনায়ক কেন উইলিয়ামসন। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ২০ সদস্যের প্রাথমিক দলে রাখা হয়েছে তাকে। এদিকে নিউ জিল্যান্ডের সাদা পোশাকের দলে ডাক পেয়েছেন মাইকেল ব্রেসওয়েল, ক্যামেরন ফ্লেচার, ব্লেয়ার টিকনার ও জ্যাকব ডাফি। ২ জুন লর্ডসে শুরু প্রথম টেস্টের আগে ২০ জনের দল নামিয়ে আনা হবে ১৫ জনে।

কিউই টেস্ট দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেলও। গত নভেম্বরে ভারত সফরে ইনিংসে ১০ উইকেট নিয়ে ইতিহাসে নাম লেখানোর পর আর টেস্ট খেলার সুযোগ পাননি তিনি। ২০১৩ সালে টেস্ট অভিষেকে ডানেডিনে ইংল্যান্ডের বিপক্ষে ১৭১ রানের ইনিংস খেলা হামিশ রাদারফোর্ডও ফিরেছেন দলে।

নিউ জিল্যান্ড টেস্ট স্কোয়াড:

কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, ক্যামেরন ফ্লেচার, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, হামিশ রাদারফোর্ড, টিম সাউদি, ব্লেয়ার টিকনার, নিল ওয়্যাগনার, উইল ইয়াং।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ