1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

হাদিসুরের বাড়িতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মে, ২০২২
  • ৮৮ Time View

ইউক্রেনে রকেট হামলায় নিহত নাবিক হাদিসুর রহমান আরিফের বাড়িতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে।

রোববার (১ মে) দুপুরে বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নে হাদিসুরের পরিবারের সদস্যদের কাছে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা।

সংসদ সদস্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হাদিসুরের মা-বাবা, ভাই-বোনকে ঈদের পোশাকসহ আর্থিক সহায়তা দেন।

উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন হাদিসুরের মা-বাবা। তারা বলেন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আমরা ছেলের লাশ দেশের মাটিতে দাফন করতে পেরেছি। এজন্য প্রধানমন্ত্রীর প্রতি আমরা চিরকৃতজ্ঞ।

এ সময় হাদিসুরের ছোট ভাইয়ের কর্মসংস্থানের জন্য সংসদ সদস্যের মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তার বাবা-মা।

সংসদ সদস্য সুলতানা নাদিরা জাগো নিউজকে বলেন, ‘হাদিসুরের পরিবারে ঈদ আজ আনন্দ নয়, শোকের বার্তা এটা আমরা অনুভব করছি। আমরা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সমবেদনা জানানোর পাশাপাশি ঈদের শুভেচ্ছা উপহার নিয়ে এসেছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ