1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

নতুন গান ভক্তদের উৎসর্গ করলাম: জেমস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৫৩ Time View

উপমহাদেশের জনপ্রিয় রকস্টার মাহফুজ আনাম জেমস। একযুগ পর এবারের ঈদের চাঁদরাতে নতুন গান নিয়ে আসছেন তিনি। শিরোনাম ‘আই লাভ ইউ’।

আজ শুক্রবার (২৯ এপ্রিল) রাজধানীর গুলশান ক্লাব সাংবাদিকদের নতুন নতুন গান নিয়ে কথা বলেন তিনি।

এ নগর বাউল বলেন, ‘আপনারা আমার মনের মানুষ, প্রাণের মানুষ, আমার গানের টানে, আমার নিমন্ত্রণে, এককথায় বলতে গেলে আমার সঙ্গে আপানাদের আজন্ম ভালবাসার টানে এখানে এসেছেন। আমি কতৃজ্ঞতা জানাই। বিনম্র শ্রদ্ধা আমার বয়োজৈষ্ঠদের প্রতি। যেকোন ক্ষেত্রেই আনুষ্ঠানিকতা আমার খুব একটা পছন্দ নয়।

আমি সাধারণভাবেই সবার সাথে মেলামেশা করতে পছন্দ করি। গল্পে আড্ডায় মেতে থাকি। তবুও দেখা সাক্ষাতের একটা উপলক্ষ্য থাকে। এবার তেমনই একটা উপলক্ষ্য।

ঈদের চাঁদরাতে আমার নতুন গান রিলিজ হতে যাচ্ছে। গানটি প্রযোজনা করেছে বসুন্ধরা ডিজিটাল। আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমাকে গানটি তৈরিতে পূর্ণ স্বাধীনতা দেওয়ার জন্য। আমি উত্তর উত্তর তাদের সমৃদ্ধি কামনা করি।’

জেমস আরও বলেন, ‘বহুদিন পর নতুন গান বাঁধলাম। তবে এইবার গানটির বিষয় নির্বাচন একেবারেই ভিন্নতর। এই গানটি আমি আমার ভক্তদের উদ্দেশ্য করে বেঁধেছি, সুর করেছি, কম্পজিশন করেছি। এর বিষয় বৈচিত্রে ঠাই পেয়েছে দীর্ঘ চার দশক ধরে মঞ্চ কিংবা সর্বত্র আমার সংগে ভক্তদের বয়ে চলা, অপরিসীম ভালবাসার সম্পর্ক।’

গানটি ভক্তদের উৎসর্গ করেছেন বলেও জানান জেমস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ