1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া জাপানে ভারী বর্ষণে ৪ জনের প্রাণহানি, বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ পুলিশের ৪৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার মেট্রোরেলের যাত্রীদের জন্য বড় সুখবর প্রশাসনে বড় রদবদল, ৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

আইওএমকে জলবায়ু-অভিবাসন নিয়ে আরও কাজ করার পরামর্শ বাংলাদেশের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৪৯ Time View

আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) জলবায়ু-অভিবাসন নিয়ে আরও কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নবনিযুক্ত আইওএম চিফ অব মিশন আবদুসাত্তর এসয়েভ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের কাছে তার পরিচয়পত্র পেশ করেন। এ সময় ড. মোমেন আইওএম চিফকে এ পরামর্শ দেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ড. মোমেন সাম্প্রতিক অতীতে কিছু আন্তর্জাতিক সংঘাতের পরিস্থিতি থেকে পালিয়ে আসা বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসনে সহযোগিতার জন্য আইওএমকে ধন্যবাদ জানান। তিনি নতুন আইওএম কান্ট্রি চিফকে স্বাগত জানান এবং তার দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

মোমেন আইওএম চিফকে বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে মানুষের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় ক্ষেত্রে চলাচল মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের উপযুক্ত উপায় খুঁজে বের করা উচিত।

ড. মোমেন রোহিঙ্গাদের মানবিক সাড়া প্রদানে আইওএম’র সম্পৃক্ততার কথা স্বীকার করে বিশ্বের অন্যান্য অংশে জরুরি পরিস্থিতিতে অব্যাহত আন্তর্জাতিক সহায়তার গুরুত্বের ওপর জোর দেন। আইওএম চিফ ভাসানচরে সংস্থাটির কাজ এবং অন্যান্য বিষয় সম্পর্কে মোমেনকে অবহিত করেন। তিনি মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের অগ্রাধিকারের কথা স্বীকার করেন।

আইওএম চিফ আইওএমকে আরও শক্তিশালী ও তাদের কণ্ঠস্বর সমুন্নত রাখার জন্য বাংলাদেশকে অনুরোধ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ