1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া জাপানে ভারী বর্ষণে ৪ জনের প্রাণহানি, বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ পুলিশের ৪৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার মেট্রোরেলের যাত্রীদের জন্য বড় সুখবর প্রশাসনে বড় রদবদল, ৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

শেখ হাসিনা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: খাদ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৪৬ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শনিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সাপাহার উপজেলা পরিষদের মুক্ত মঞ্চে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে হলে এক ইঞ্চি জায়গাও পতিত রাখা যাবে না। খাদ্যশস্য উৎপন্ন করতে গিয়ে খালেদা জিয়ার শাসনামলে সার নিতে কৃষককে গুলি খেয়ে প্রাণ দিতে হয়েছিল। বর্তমানে ভর্তুকি দিয়ে কম মূলে কৃষকের ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন, আওয়ামী লীগ সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা শাপলা খাতুন ও শিরন্টি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

পরে খাদ্যমন্ত্রী উপজেলার এক হাজার ১০০ কৃষকের মাঝে পাঁচ কেজি আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করেন। এরপর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মেয়ে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ