1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপির মনোনয়ন তালিকায় নেতাদের স্ত্রী-কন্যারা সরকার মিডিয়া নিয়ন্ত্রণে বিশ্বাস করে না: তথ্য প্রতিমন্ত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের সাক্ষাৎ শুধু বগুড়া নয়, সারাদেশের উন্নয়নে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বান্দরবানে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাধবী মারমা সংরক্ষিত আসনে এমপি হচ্ছেন সেলিমা রহমান নারী সংরক্ষিত মহিলা আসনের ৮৫ শতাংশের বেশি ছাত্রদলের সাবেক ও বর্তমান কর্মী: হামিম এসএসসি পরীক্ষা ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা পররাষ্ট্রসচিবের স‌ঙ্গে মার্কিন বিশেষ দূতের সাক্ষাৎ

উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিতে সিটি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ৪৪ Time View

বুধবার রাতে ওয়ান্দা মেত্রোপলিতানোয় কোয়ার্টার-ফাইনালে আতলেতিকো মাদ্রিদ-ম্যানচেস্টার সিটির দ্বিতীয় লেগ ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। ফলে প্রথম লেগের ১-০ গোলের জয়ে শেষ চারের টিকেট পায় সিটি। প্রথম লেগে রক্ষণাত্মক খেলেও জাল অক্ষত রাখা যায়নি। এবার কৌশলে একটু বদল না এনে উপায় ছিল না আতলেতিকোর। টিকে থাকতে গোল করতেই হবে-সেই লক্ষ্যে শুরু থেকে আক্রমণে একটু চেষ্টা করতে দেখা যায় তাদের।

ম্যাচের দশম মিনিটে প্রথম সুযোগটি অবশ্য তারাই পায়। ইলকাই গিনদোয়ানের কর্নারে জন স্টোনসের হেড ক্রসবারের একটু ওপর দিয়ে যায়। ৩০তম মিনিটে দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি গিনদোয়ান। কাছ থেকে তার নিচু শট পোস্টে বাধা পায়। ৩৫তম মিনিটে গোলের উদ্দেশ্যে এই অর্ধে নিজেদের প্রথম ও একমাত্র শট নেয় স্বাগতিকরা।

বিরতির পর আতলেতিকো মরিয়া হয়ে ওঠে। প্রথম ১২ মিনিটে তিনটি ভালো আক্রমণও করে তারা। প্রথমবার বক্সে বলে পা লাগাতে পারেননি জোয়াও ফেলিক্স। দ্বিতীয়বার তার হেড যায় ক্রসবারের অনেক ওপর দিয়ে। আর ৫৭তম মিনিটে সেরা সুযোগটি পান অঁতোয়ান গ্রিজমান। কিন্তু ডি-বক্সের বাইরে থেকে তার শট পোস্টের একটু বাইরে দিয়ে যায়।

শেষ ১০ মিনিটে সিটির ওপর দিয়ে আক্রমণের ঢেউ বইয়ে দেয় আতলেতিকো। সুযোগও মেলে বেশ কয়েকটি। ৮৬তম মিনিটে মাথেউস কুইয়ার শট প্রতিহত করেন স্টোনস। পরক্ষণে স্তেফান সাভিচের কাছ থেকে নেওয়া শট বাইরে যায়। নির্ধারিত সময়ের শেষ মিনিটে পাল্টা আক্রমণে ওঠা ফিল ফোডেনকে দারুণ ট্যাকলে আটকান আতলেতিকো ডিফেন্ডার ফেলিপে। যোগ করা সময়েও কোন দল গোলের দেখা পায়নি। শেষ মুহূর্তেও ম্যাচে ফেরার সুবর্ণ সুযোগ পায় আতলেতিকো। কিন্তু আনহেল কোররেয়ার শট রুখে দিয়ে শেষ চারের টিকেট নিশ্চিত করেন ব্রাজিলিয়ান গোলরক্ষক। ফাইনালে ওঠার লড়াইয়ে সিটির প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। আরেক ইংলিশ ক্লাব ও গতবারের শিরোপা জয়ী চেলসিকে হারিয়ে শেষ চারে উঠেছে রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়নরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ