1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া জাপানে ভারী বর্ষণে ৪ জনের প্রাণহানি, বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ পুলিশের ৪৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার মেট্রোরেলের যাত্রীদের জন্য বড় সুখবর প্রশাসনে বড় রদবদল, ৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

পরিবেশ ও বন রক্ষায় কৃষকদের এগিয়ে আসতে হবে: পরিবেশমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৪৭ Time View

‘দেশের পাহাড়, টিলা ও বন রক্ষা করে সার্বিক পরিবেশ উন্নয়নে কৃষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় খাল-বিল, নদী-নালা সংরক্ষণে এগিয়ে আসতে হবে। পরিবেশকে বাসযোগ্য করতে প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে।’

সোমবার (১১ এপ্রিল) মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলায় ২০২১-২২ অর্থবছরে খরিপ-১ মৌসুমে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে আউশবীজ, রাসায়নিক সার বিতরণ ও উন্নয়ন সহায়তার আওতায় ভর্তুকিমূল্যে কৃষিযন্ত্র বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে ঢাকাস্থ সরকারি বাসভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে পরিকল্পনা অনুযায়ী কাজ করছে। কৃষির উন্নয়নের ওপরই দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি নির্ভরশীল। বর্তমান কৃষিবান্ধব সরকার দেশের চাহিদা পূরণ করে খাদ্যে উদ্বৃত্ত দেশে পরিণত করার লক্ষ্যে সম্ভাব্য সবকিছু করছে। কৃষদের সার, উন্নতমানের বীজ ও আধুনিক কৃষি উপকরণসহ প্রয়োজনীয় সবকিছু সরবরাহ অব্যাহত রাখবে সরকার।

সভায় বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী, জুড়ী উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা, বড়লেখা ও জুড়ী উপজেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা।

অনুষ্ঠানে বড়লেখা ও জুড়ী উপজেলার তিন হাজার ৬০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি আউশ বীজ, ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়াও, ভর্তুকি মূল্যে ৯টি কম্বাইন হারভেস্টার, ৪টি পাওয়ার থ্রেসার ও ২টি রিপার দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ