1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার শেয়ার বাজারে গুগলের বড় চমক তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট পর্ব, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

গ্রানাডাকে উড়িয়ে দুই নম্বরে সেভিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৫৬ Time View

স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় গ্রানাডাকে ৪-২ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে সেভিয়া। ২-২ সমতার পর ম্যাচের যোগকরা সময়ে আরও দুই গোল দিয়ে উৎসবে মাতে লাপোর্তেগুয়ের দল।

শুক্রবার রাতে সানচেজ পিজজুয়ানে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে স্বাগতিকরা। ২৩ মিনিটে গ্রানাডাকে লিড এনে দেন ডারউইন মাচিস।

নয় মিনিট পর ডিয়াগো কার্লোসের দুর্দান্ত গোলে সমতায় ফেরে সেভিয়া।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৬তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন আর্জেন্টাইন মিডফিল্ডার লুকাস ওকাম্পোস। এরপর ৮৮তম মিনিটে ভিক্টর দিয়াজের গোলে সমতায় ফেরে সফরকারীরা।

তবে নির্ধারিত সময় শেষে যোগকরা সময়ে রাফা মির ও আলেজান্দ্রো গোমেজের গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জুয়েন লাপোর্তেগুয়ের দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ