1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ৮৭ Time View

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে ধীরগতিতে চলাচল করছে যানবাহন।

আজ শুক্রবার (৮ এপ্রিল) সকালে মহাসড়কের নলকা থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত এ অচলাবস্থার সৃষ্টি হয়।

এর আগে বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত তীব্র যানজটে স্থবির ছিল এ রুটটি।

হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে নলকা সেতু এলাকায় সৃষ্ট খানাখন্দের কারণে পণ্যবাহী একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এতে যান চলাচল বিঘ্নিত হওয়ার ফলে যানজট সৃষ্টি হয়। মুহূর্তেই যানজট সারা মহাসড়কজুড়ে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ বিকল হওয়া ট্রাকটি সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়। কিন্তু অতিরিক্ত গাড়ির চাপে যানজট লেগেই থাকে। সারারাত হাইওয়ে পুলিশ কাজ করার পর শুক্রবার ভোর থেকে থেমে থেমে চলছে যানবাহন।

তিনি আরও বলেন, নলকা সেতুর পশ্চিমে বেশ কয়েকটি বড় খানাখন্দ সৃষ্টি হয়েছে। শুক্রবারই এই খানাখন্দগুলো সংস্কার করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ