1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের বাণিজ্য চুক্তিতে ভারতের কৃষির জন্য ঝুঁকি মেসির গোলে বার্সেলোনাকে হারাল ইন্টার মায়ামি জামায়াত প্রার্থী দেলাওয়ারকে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন রমেশ চন্দ্রের স্ত্রী বিএনপিকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরও এক প্রার্থী অনুমতি ছাড়া মধ্যরাতে কলেজে ঢুকে বিতর্কে আমির খান-অরিজিৎ সিং পীরের কারণে ভোট দেন না রূপসার নারীরা, জামায়াতের উঠান বৈঠক পাকিস্তানে আইসিসির জরুরি বৈঠক, গেলেন বিসিবি সভাপতি থাইল্যান্ডে সংসদ নির্বাচন, চলছে গণভোটও ঝামেলা ছাড়া যেভাবে ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন ভোটাররা বিয়ে করলেন কনটেন্ট ক্রিয়েটর স্মিতা, প্রকাশ করেননি স্বামীর নাম

দশ জনের ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে জয়হীন বার্সা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ৩২ Time View

উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে হোঁচট খেল বার্সেলোনা। বুন্দেসলিগার ক্লাব ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে পিছিয়ে পড়ে সমতায় ফিরলেও ম্যাচ জেতা হয়নি কাতালানদের। এক পর্যায়ে ১০ জনের দলে পরিণত হওয়া দলের সঙ্গে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে জাভি হার্নান্দেজের শিষ্যরা।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাতে ফ্রাঙ্কফুর্টে হওয়া ম্যাচের প্রথমার্ধে কোনো গোল হয়নি। যদিও তৃতীয় মিনিটেই লিড পেতে পারত বার্সা। ফেরান তরেসের দূরপাল্লার শট ঠেকিয়ে দেন ফ্রাঙ্কফুর্টের গোলরক্ষক কেভিন ট্র্যাপ।

দুই মিনিট পর ফিলিপ কস্টিকের দুরহ কোণ থেকে নেওয়া শট থামান বার্সা গোলরক্ষক আন্দ্রে টের-স্টেগান। পরের মিনিটে পোস্ট ফাঁকা পেয়েও গোল করতে পারেননি জিব্রিল সো। তাই লিড পায়নি ফ্রাঙ্কফুর্ট।

খেলার ১৭তম পিঁয়েরে এমরিক অবামেয়াংয়ের কোণাকুনি শট ডান পাশ ঘেঁষে বেরিয়ে যায়। ছয় মিনিট পর চোট নিয়ে মাঠ ছাড়েন জেরার্ড পিকে।

৩৮তম মিনিটে ডি বক্সের ভেতর প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফাউল করেন সার্জিও বুস্কেটস। প্রথমে রেফারি পেনাল্টির বাঁশি বাজালেও ভিএআরের সাহায্য নিয়ে পরে তা বাতিল করেন।

দ্বিতীয়ার্ধের ৪৮তম মিনিটে কর্নার কিক থেকে আসা বলে সতীর্থের হেডে দেওয়া ব্যাক পাসে বল পেয়ে যান ফ্রাঙ্কফুর্টের আনসগার নাউফ। ডি বক্সের বাইরে থেকে শট নিয়ে দলকে লিড এনে দেন তিনি।

৬৬তম মিনিটে গোল শোধ করে বার্সেলোনা। ফ্রেঙ্কি ডি জংয়ের সঙ্গে বল ওয়ান টু ওয়ানে ডান পায়ে লক্ষ্যভেদ করেন ফেররান তরেস।

ম্যাচের ৭৮ মিনিটে পেদ্রিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন টুটা। ১০ জনের দলে পরিণত হয় ফ্রাঙ্কফুর্ট। সেই সুযোগ কাজে লাগাতে পারেনি বার্সেলোনা। যদিও এই ড্রয়ের ফলে কাতালান ক্লাবটি সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকল।

আগামী বৃহস্পতিবার ন্যু ক্যাম্পে দুই দল দ্বিতীয় লেগে মুখোমুখি হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ