1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

স্বরাষ্ট্রমন্ত্রীর সন্তোষ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ আগস্ট, ২০১২
  • ১১৭ Time View

ঈদের ছুটিতে কোনো অঘটন না ঘটায় স্বস্তি প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, যিনি ঈদের আগে নগরবাসীকে তালা দিয়ে বাড়ি যাওয়ার পরামর্শ দিয়ে সমালোচনার মধ্যে পড়েছিলেন।

ঈদের ছুটি শেষে বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, “এবারের ঈদ মানুষ সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত পরিবেশে স্বস্তির সঙ্গে উদযাপন করেছে। ঢাকাসহ গোটা দেশেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”

ঈদের আগে ছিনতাইকারীদের গুলিতে কয়েকজন নিহত হলেও সাহারা খাতুন বলেছেন, সার্বিকভাবে ঈদের কেনাকাটার পরিবেশ ছিল ‘শঙ্কামুক্ত’।

“আমি নিজেই বিভিন্ন বাজার ঘুরেছি, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি। মানুষ রাত ১-২টা পর্যন্ত বাজার করেছে। কোথাও কোনো ছিনতাই-চাঁদাবাজি হয়নি। মানুষ নিশ্চিন্তে বাজার করে ঘরে ফিরেছে,” বলেন তিনি।

এবারের ঈদে ‘সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত পরিবেশ’ ছিল দাবি করে মন্ত্রী বলেন, এবার যে ধারা সৃষ্টি হয়েছে, তা অব্যাহত রাখতে হবে। এজন্য সরকারি ও বেসরকারি সব পর্যায়ের কর্মকর্তা এবং সাধারণ মানুষকে চেষ্টা চালিয়ে যেতে হবে।

ঈদের ঘরে ফেরার ক্ষেত্রেও মানুষকে তেমন ঝামেলা পোহাতে হয়নি দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী এক্ষেত্রে সক্রিয় তৎপরতা চালানোর জন্য যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানান।

“কোথাও রাস্তাঘাট খারাপ থাকলে যোগাযোগমন্ত্রী নিজেই সেখানে গেছেন। এতে দ্রুত রাস্তাঘাট ঠিক হয়েছে,” বলেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ