1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

টিপ পরে ছবি দিয়ে প্রতিবাদে সামিল অভিনেতারাও

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৬৩ Time View

রাজধানীর ফার্মগেট এলাকায় হেনস্তার শিকার হয়েছেন এক শিক্ষিকা। তার অভিযোগ, টিপ পরার কারণে এক পুলিশ সদস্য তাকে গালি দিয়েছেন, উত্যক্ত করেছেন। এমনকি তাৎক্ষনিক প্রতিবাদ জানানোর কারণে তার পায়ের ওপর দিয়ে বাইকও চালিয়ে চলে গেছেন ওই ব্যক্তি।

এই ঘটনায় আলোচনা-সমালোচনার ঝড় বইছে। সোশ্যাল মিডিয়া থেকে গণমাধ্যম, এমনকি সংসদে পর্যন্ত বিষয়টি নিয়ে চর্চা হচ্ছে। অনেকেই সেই নারীর পক্ষ নিয়ে টিপ পরে ছবি দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। এই তালিকায় আছেন দেশের অনেক অভিনেতাও। তারা নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্টে টিপ পরা ছবি দিয়েছেন।

জনপ্রিয় অভিনেতা সাজু খাদেম কপালে টিপ পরা ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, ‘লাল টিপৃ লাল সূর্য’। তার এই প্রতিবাদে অনেকে বাহবা দিলেও নিন্দাও জুটছে ঢের। অভিনেতা জানান, সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন তিনি।

এদিকে সাজু খাদেম ছাড়াও টিপ পরে ছবি দিয়ে প্রতিবাদে সামিল হয়েছেন অভিনেতা প্রাণ রায়, আনিসুর রহমান মিলন, স্বাধীন খসরু, মনোজ প্রামাণিক, চিত্রনায়ক সাইমন সাদিকসহ অনেকে।

অভিনেত্রীদের অনেকেও অংশ নিয়েছেন টিপ-প্রতিবাদে। এর মধ্যে আছেন অভিনেত্রী ও লেখিকা সানারেই দেবী শানু, ফারজানা চুমকী, নায়িকা অধরা খান, অভিনেত্রী আশনা হাবিব ভাবনা, কুসুম সিকদার, জ্যোতিকা জ্যোতি প্রমুখ।

প্রসঙ্গত, শনিবার (২ এপ্রিল) রাজধানীর গ্রিন রোডের বাসা থেকে কলেজে যাওয়ার পথে উত্ত্যক্তের শিকার হন তেজগাঁও কলেজের প্রভাষক ড. লতা সমাদ্দার। তিনি অভিযোগ করেন, ‘‘হেঁটে কলেজের দিকে যাওয়ার সময় হুট করে পাশ থেকে মধ্যবয়সী, লম্বা দাড়িওয়ালা একজন- ‘টিপ পরছোস কেন’ বলেই বাজে গালি দেন তাকে। ওই মধ্যবয়সী ব্যক্তির গায়ে পুলিশের পোশাক।’’

ঘটনার প্রতিবাদ জানালে একপর্যায়ে তার পায়ের ওপর দিয়েই বাইক চালিয়ে চলে যায় সেই ব্যক্তি। পরবর্তী সময়ে এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি অভিযোগ দায়ের করেন লতা। ইতোমধ্যে সেই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ