1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা প্রকাশ

টিপ পরে ছবি দিয়ে প্রতিবাদে সামিল অভিনেতারাও

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৭৬ Time View

রাজধানীর ফার্মগেট এলাকায় হেনস্তার শিকার হয়েছেন এক শিক্ষিকা। তার অভিযোগ, টিপ পরার কারণে এক পুলিশ সদস্য তাকে গালি দিয়েছেন, উত্যক্ত করেছেন। এমনকি তাৎক্ষনিক প্রতিবাদ জানানোর কারণে তার পায়ের ওপর দিয়ে বাইকও চালিয়ে চলে গেছেন ওই ব্যক্তি।

এই ঘটনায় আলোচনা-সমালোচনার ঝড় বইছে। সোশ্যাল মিডিয়া থেকে গণমাধ্যম, এমনকি সংসদে পর্যন্ত বিষয়টি নিয়ে চর্চা হচ্ছে। অনেকেই সেই নারীর পক্ষ নিয়ে টিপ পরে ছবি দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। এই তালিকায় আছেন দেশের অনেক অভিনেতাও। তারা নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্টে টিপ পরা ছবি দিয়েছেন।

জনপ্রিয় অভিনেতা সাজু খাদেম কপালে টিপ পরা ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, ‘লাল টিপৃ লাল সূর্য’। তার এই প্রতিবাদে অনেকে বাহবা দিলেও নিন্দাও জুটছে ঢের। অভিনেতা জানান, সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন তিনি।

এদিকে সাজু খাদেম ছাড়াও টিপ পরে ছবি দিয়ে প্রতিবাদে সামিল হয়েছেন অভিনেতা প্রাণ রায়, আনিসুর রহমান মিলন, স্বাধীন খসরু, মনোজ প্রামাণিক, চিত্রনায়ক সাইমন সাদিকসহ অনেকে।

অভিনেত্রীদের অনেকেও অংশ নিয়েছেন টিপ-প্রতিবাদে। এর মধ্যে আছেন অভিনেত্রী ও লেখিকা সানারেই দেবী শানু, ফারজানা চুমকী, নায়িকা অধরা খান, অভিনেত্রী আশনা হাবিব ভাবনা, কুসুম সিকদার, জ্যোতিকা জ্যোতি প্রমুখ।

প্রসঙ্গত, শনিবার (২ এপ্রিল) রাজধানীর গ্রিন রোডের বাসা থেকে কলেজে যাওয়ার পথে উত্ত্যক্তের শিকার হন তেজগাঁও কলেজের প্রভাষক ড. লতা সমাদ্দার। তিনি অভিযোগ করেন, ‘‘হেঁটে কলেজের দিকে যাওয়ার সময় হুট করে পাশ থেকে মধ্যবয়সী, লম্বা দাড়িওয়ালা একজন- ‘টিপ পরছোস কেন’ বলেই বাজে গালি দেন তাকে। ওই মধ্যবয়সী ব্যক্তির গায়ে পুলিশের পোশাক।’’

ঘটনার প্রতিবাদ জানালে একপর্যায়ে তার পায়ের ওপর দিয়েই বাইক চালিয়ে চলে যায় সেই ব্যক্তি। পরবর্তী সময়ে এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি অভিযোগ দায়ের করেন লতা। ইতোমধ্যে সেই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ