1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

শুভেচ্ছায় ভাসছেন বিশ্বকাপ জয়ী দম্পতি

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৫৫ Time View

ইংল্যান্ডকে ৭১ রানে হারিয়ে সপ্তমবারের মতো নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। অজিদের দেওয়া ৩৫৭ রান তাড়া করতে নেমে ২৮৫ রানেই থামে ইংল্যান্ডের ইনিংস। তবে এই জয়কে ছাপিয়ে গেছে অন্যরকম এক ঘটনা।

স্বামী এবং স্ত্রী উভয়েই ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন ক্রিকেটবিশ্বেই এমন দাম্পত্য বিরল। ২০১৫ বিশ্বকাপ ফাইনালের পরের এবং গত রবিবারের ফাইনালের পর ছবি একসঙ্গে সোশ্যাল সাইটে দিয়েছে আইসিসি। যা সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে গেছে।

ক্রিকেটপ্রেমীরা এই দম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন। বিশ্বজয়ী সেই জুটি হলেন মিচেল স্টার্ক এবং এলিসা হিলি।

২০১৫ সালে পুরুষদের ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। অজিদের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মিচেল স্টার্কের। ৮ ম্যাচে ২২ উইকেট নিয়ে বিশ্বকাপের সেরা ক্রিকেটারও নির্বাচিত হন। সেদিন স্বামীর পাশেই ছিলেন হিলি। মাঠেও যান জাতীয় দলকে সমর্থন করতে। বিশ্বকাপ শিরোপা হাতে নিয়ে স্টার্ক স্ত্রীর সঙ্গে ছবিও তুলেছিলেন। সাত বছর পর সেই ঘটনারই যেন পুনরাবৃত্তি ঘটল।

এবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। যা তাদের সপ্তম বিশ্বকাপ জয়। এই টুর্নামেন্টের সেমিফাইনাল এবং ফাইনালে সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন অ্যালিসা হিলি। ফাইনালের সেরা হওয়ার পাশাপাশি বিশ্বকাপেরও সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। ম্যাচ শেষে দেশের জার্সি গায়ে বিশ্বকাপ হাতে স্বামী মিচেল স্টার্ককে পাশে নিয়ে ছবি তুলেছেন হিলি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ