1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

ম্যান ইউকে কাঁপিয়ে দিল লেস্টার

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৫৮ Time View

লেস্টার সিটির বিপক্ষে ফের জেগেছিল হারের শঙ্কা। তবে পিছিয়ে পড়ার পর ব্যবধান ঘুচিয়ে এবং বাকি সময়ে খুব কষ্টে সমতা ধরে রেখে মাঠ ছাড়ল ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ট ট্র্যাফোর্ডে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। কেলেচি ইহেনাচোর গোলে সফরকারীরা এগিয়ে যাওয়ার পর সমতা টানেন ফ্রেদ।

ম্যাচটিতে প্রবলভাবেই স্ট্রাইকার শূন্যতায় ভুগেছে ম্যানচেস্টার ইউনাইটেড। জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ে চোট পেয়েছেন এদিনসন কাভানি। আন্তর্জাতিক বিরতি থেকে ফিরে অসুস্থতার জন্য ছিলেন না ক্রিস্তিয়ানো রোনালদো।

দ্বিতীয়ার্ধের শুরুতে কোচ রালফ রাংনিক মিডফিল্ডার ম্যাকটমিনেকে তুলে ফরোয়ার্ড মার্কাস র‌্যাশফোর্ডকে নামান। কিন্তু তেমন কিছু করতে পারেননি তরুণ ইংলিশ ফুটবলার।

গত সপ্তাহে নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে জোড়া গোল করে দেশকে বিশ্বকাপে তোলা ব্রুনো ফের্নান্দেস এখানে ২৭তম মিনিটে প্রথমার্ধের সেরা সুযোগটি পান। প্রতিপক্ষের ভুলে ফ্রেদ বল পেয়ে বাড়ান ফের্নান্দেসকে। দুই ডিফেন্ডারের মধ্যে দিয়ে তিনি ভেতরে ঢুকে নেন নিচু শট। কোনোমতে পা বাড়িয়ে ঠেকিয়ে দেন লেস্টার গোলরক্ষক।

প্রথম ভাগে বল দখলে লেস্টার পিছিয়ে থাকলেও সমানতালে আক্রমণ করেছে তারা। ইংলিশ মিডফিল্ডার হার্ভি বার্নস একাই দারুণ কয়েকটি সুযোগ পেয়েছেন। কিন্তু তাদের কেউই লক্ষ্যে শট নিতে পারেনি।

৬৩তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে এগিয়ে যায় লেস্টার। মাঝমাঠে প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিয়ে আক্রমণে ওঠে তারা। বাঁ থেকে মিডফিল্ডার জেমস ম্যাডিসনের বাড়ানো ক্রসে ডি-বক্সে নিচু হয়ে হেডে গোলটি করেন ইহেনাচো। গোলরক্ষক দাভিদ দে হেয়া ঝাঁপিয়ে বলে হাত ছোঁয়ালেও রুখতে পারেননি।

পাল্টা জবাব দিতে অবশ্য একেবারেই দেরি করেনি স্বাগতিকরা। তিন মিনিট পর প্রতিপক্ষের দুর্বলতায় রাফায়েল ভারানে মাঝমাঠে বল ধরে বাড়ান ফ্রেদকে। ব্রাজিলিয়ান মিডফিল্ডার একটু এগিয়ে ডান দিকে ফের্নান্দেসকে পাস দিয়ে বক্সে ঢুকে পড়েন। পর্তুগিজ মিডফিল্ডারের নিচু শট গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকালেও বল হাতে রাখতে পারেননি। আলগা পেয়ে জোরাল শটে জালে পাঠান ফ্রেদ।

খানিক বাদে পরপর দুই মিনিটে দারুণ দুটি সুযোগ নষ্ট করে লেস্টার। ৭১তম মিনিটে ইহেনাচো দুরূহ কোণ থেকে প্রচেষ্টা লক্ষ্যে রাখতে পারেননি। আর পরের মিনিটে ফরাসি ডিফেন্ডার ভেসলি ফোফানার হেড অসাধারণ নৈপুণ্যে ঠেকান দে হেয়া।

৮০তম মিনিটে ম্যাডিসন জালে বল পাঠালে হারের শঙ্কা জেগে ওঠে ম্যানচেস্টার শিবিরে। তবে তাকে বল বাড়ানোর আগ মুহূর্তে ইহেনাচো ডি-বক্সের বাইরে ভারানাকে ফাউল করায় ভিএআরের সাহায্যে গোল দেননি রেফারি।

সাত মিনিট যোগ করা সময়ে ভালো দুটি আক্রমণ করেছিল রাংনিকের দল। যদিও গোলের লক্ষ্যে শটই নিতে পারেনি তারা।

শীর্ষ চারে থেকে লিগ শেষ করার আশা একটু একটু করে আরও ফিকে হয়ে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের। ৩০ ম্যাচে ১৪ জয় ও ৯ ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে তারা।

তাদের চেয়ে এক ম্যাচ কম খেলা টটেনহ্যাম হটস্পার সমান পয়েন্ট নিয়ে আছে পাঁচ নম্বরে। ২৮ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে আর্সেনাল। বার্নলিকে ২-০ গোলে হারানো ম্যানচেস্টার সিটি ৩০ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। ওয়াটফোর্ডকে একই ব্যবধানে হারানো লিভারপুল ১ পয়েন্ট কম নিয়ে আছে দুইয়ে। ব্রেন্টফোর্ডের বিপক্ষে ঘরের মাঠে ৪-১ গোলে হারা চেলসি ২৯ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ