1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

৩৬৭ রানে থামলো দ.আফ্রিকার ইনিংস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৫৩ Time View

স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও সফরকারী বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্টের প্রথম ইনিংস সমাপ্ত হয়েছে। টস হেরে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা সবকটি উইকেট হারানোর আগে জড়ো করেছে ৩৬৭ রান।

৪ উইকেটে ২৩৩ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা প্রোটিয়ারা প্রথম সেশন শেষে ৩১৪ রান জড়ো করে ৮ উইকেট হারিয়ে। লাঞ্চ বিরতির পর দুই টেল এন্ডার সিমন হার্মার ও লিজাড উইলিয়ামস দৃঢ়তা প্রদর্শনের চেষ্টা করেন।

বাংলাদেশ নবম উইকেটের দেখা পায় দ্বিতীয় সেশনের চতুর্থ ওভারে। ৩২ বলে ১২ রান করা উইলিয়ামসকে সাজঘরে ফেরান খালেদ আহমেদ। এর আগে উইয়ান মাল্ডারকে দুর্দান্ত ক্যাচে পরিণত করে খালেদের উইকেট এনে দিয়েছিলেন যিনি, সেই মাহমুদুল হাসান জয়ই তালুবন্দী করেন উইলিয়ামসকে।

মোট ২৫ ওভার বল করে ৯২ রানের খরচায় খালেদ শিকার করেন চারটি উইকেট। দক্ষিণ আফ্রিকার মাটিতে এটাই বাংলাদেশের কোনো পেসারের সেরা বোলিং ফিগার। বল হাতে দলের ত্রাতারূপে আবির্ভূত হন শরিফুলের চোটে একাদশে সুযোগ পাওয়া খালেদ।

বাংলাদেশকে শেষ উইকেট এনে দেন মেহেদী হাসান মিরাজ। সেজন্য অপেক্ষা করতে হয়েছে ১২ ওভার! হার্মারকে আর আউটই করা যায়নি, ৭৩ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন এই স্পিনার। ৩২ বলে ১২ রান করে দৃঢ়তা দেখানো ডুয়ান্নে অলিভিয়ের এলবিডব্লিউ হন মিরাজের বলে। ১২১ ওভারে ৩৬৭ রানে থামে প্রোটিয়াদের ইনিংস। মিরাজ মোট তিনটি উইকেট শিকার করেছেন ইনিংসে। এছাড়া দুটি উইকেট শিকার করেছেন এবাদত হোসেন চৌধুরী।

সংক্ষিপ্ত স্কোর (২য় দিন, ২য় সেশন)
টস : বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : ৩৬৭/১০ (১২১ ওভার)
বাভুমা ৯৩, এলগার ৬৭, আরউই ৪১
খালেদ ৯২/৪, মিরাজ ৯৪/৩, এবাদত ৮৬/২

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ