1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

রমজানে ব্যাংক লেনদেন সাড়ে ৯টা-আড়াইটা

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৪৬ Time View

আসন্ন রমজান মাসে ব্যাংকে লেনদেন করা যাবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। তবে, ব্যাংক খোলা থাকবে সাড়ে ৯টা থেকে বেলা ৪টা পর্যন্ত।

দুপুরে যোহরের নামাজের বিরতি থাকবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত।

বুধবার (৩০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারভিশনের মহা-ব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম এ বিষয়ে নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছেন।

সার্কুলারটি সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, হিজরি ১৪৪৩ সনের পবিত্র রমজান মাসে বাংলাদেশে কার্যরত সব ব্যাংক কোম্পানির অফিস ও লেনদেনের সময়সূচি নিম্নরুপ করা হলো। রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিট হতে বিকেল ৪টা পর্যন্ত (বেলা ১টা ১৫ মিঃ হতে ১টা ৩০ মিঃ পর্যন্ত যোহরের নামাজের বিরতিসহ) সকাল ৯টা ৩০ হতে দুপুর ২টা ৩০ পর্যন্ত। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। যোহরের নামাজের জন্য ০১টা ১৫ মিনিট হতে ০১টা ৩০ মিনিট পর্যন্ত বিরতি নির্ধারণ করা হলেও রমজান-পূর্ব সময়ের ন্যায় নিয়মানুযায়ী অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেনের কাজ অব্যাহত থাকবে।

পবিত্র রমজান মাস অতিবাহিত হওয়ার পর ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি রমজান-পূর্বাবস্থায় ফিরে আসবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ