1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

মোশাররফকে ১৫ লাখ টাকা অনুদান দিল সাকিবের প্রতিষ্ঠান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৪৬ Time View

ব্রেন ক্যান্সারের সঙ্গে লড়ছেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। গুরুতর অসুস্থ অবস্থান বাঁ-হাতি এই স্পিনার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সাকিব আল হাসানের অংশীদারিত্বে প্রতিষ্ঠিত ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্ট।

অনলাইন কেটাকানার প্লাটফর্ম হিসেবে বাজারে আসা মোনার্ক মার্ট মোশাররফ রুবেলের চিকিৎসায় ১৫ লাখ টাকার অনুদান দিয়েছে। রোববার ই-কমার্স প্রতিষ্ঠানটির পক্ষ থেকে রুবেলের স্ত্রী চৈতি ফারহানা রুপার হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়েছে।

মোশাররফ রুবেলের মস্তিষ্কে ২০১৯ সালে টিউমার ধরা পড়ে। সিঙ্গাপুরে তার অস্ত্রোপচার করানো হয়। পরবর্তী চিকিৎসা নিয়ে সুস্থও হয়ে উঠেছিলেন। প্রস্তুতি নিচ্ছিলেন মাঠে ফেরার। কিন্তু পরে আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসা নেন ভারতের চেন্নাইয়ে।

দীর্ঘদিন অসুস্থ থাকায় চিকিৎসা খরচ চালাতে সর্বস্বান্ত হয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে তিনশ’র ওপরে উইকেট নেওয়া মোশাররফ। বিক্রি করে দিতে হয়েছে তার ঢাকার ফ্লাটটিও। তার এই দুঃসময়ে পাশে দাঁড়ালো মোনার্ক মার্ট। মোনার্ক হোল্ডিংয়ের প্রতিষ্ঠানটি গত ২২ জানুয়ারি আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। চেয়ারম্যানের দায়িত্বে আছেন সাকিব আল হাসান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ