1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

স্থায়ী কমিটির বৈঠকে ৩টি সিদ্ধান্ত নেবে বিএনপি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ আগস্ট, ২০১২
  • ১১৬ Time View

আগামী রোববার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে রাত সাড়ে ৮টায় এ বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বৈঠকে সভাপতিত্ব করবেন।

দলের একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ওই বৈঠকে বিএনপি গুরুত্বপূর্ণ তিনটি সিদ্ধান্ত নেবে। এরমধ্যে ১৮ দলীয় জোটের সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরাম গঠন ও দুটি সাব কমিটি গঠনের সিদ্ধান্ত রয়েছে।

অন্যদিকে ১৮ দলীয় জোটের সবার সঙ্গে খালেদা জিয়া যে বৈঠক করে থাকেন, পরবর্তীতে এসব বৈঠকে জোটের পক্ষ থেকে ৫-৬ জন সদস্য উপস্থিত থাকবেন।

দলীয় সূত্র জানায়, একটি সাব কমিটির আহবায়ক থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সদস্য থাকবেন ১৮ দলীয় জোটের কেন্দ্রীয় নেতারা।

দলীয় সূত্রটি জানায়, ১৮ দলীয় জোটের সর্বোচ্চ নীতি নির্ধারনী কমিটি হবে ৭ সদস্যের। এ কমিটির চেয়ারম্যান হবেন খালেদা জিয়া। সদস্য থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এলডিপির কর্নেল অলি আহমেদ, জামায়াতে ইসলামী বাংলাদেশের ভারপ্রাপ্ত আমীর মাওলানা মকবুল আহমাদ অথবা মিয়া গোলাম পরোয়ার, বাংলাদেশের জাতীয় পার্টির ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, ইসলামী ঐক্যজোটের মুফতি ফজলুল হক আমিনী অথবা আবদুল লতিফ নিজামী।

এ ছাড়া ওই বৈঠকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আন্দোলন কর্মসূচি নিয়েও আলোচনা হবে। সরকার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেনে নিলে কারা সেই সরকারে থাকবে, তা নিয়েও আলোচনা হবে বৈঠকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ