1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের বাণিজ্য চুক্তিতে ভারতের কৃষির জন্য ঝুঁকি মেসির গোলে বার্সেলোনাকে হারাল ইন্টার মায়ামি জামায়াত প্রার্থী দেলাওয়ারকে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন রমেশ চন্দ্রের স্ত্রী বিএনপিকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরও এক প্রার্থী অনুমতি ছাড়া মধ্যরাতে কলেজে ঢুকে বিতর্কে আমির খান-অরিজিৎ সিং পীরের কারণে ভোট দেন না রূপসার নারীরা, জামায়াতের উঠান বৈঠক পাকিস্তানে আইসিসির জরুরি বৈঠক, গেলেন বিসিবি সভাপতি থাইল্যান্ডে সংসদ নির্বাচন, চলছে গণভোটও ঝামেলা ছাড়া যেভাবে ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন ভোটাররা বিয়ে করলেন কনটেন্ট ক্রিয়েটর স্মিতা, প্রকাশ করেননি স্বামীর নাম

ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ২৯ Time View

নারী বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের বিপক্ষে ১১০ রানে হেরেছে বাংলাদেশ। ভারতের দেয়া ২৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১১৯ রানেই থেমে যায় টাইগ্রেসদের রানের চাকা।

হ্যামিল্টনে ভারতের চ্যালেঞ্জিং স্কোরের জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১২ রানে প্রথম হোঁচট খায় বাংলাদেশ। এরপর দলের স্কোর ৩৫ করতেই নেই বাংলাদেশের পাঁচ উইকেট। ব্যাটিং বিপর্যয় খাদের কিনারায় নিয়ে যায় জাতীয় দলকে। সেখান থেকে দলকে টেনে তোলার মিশনে নামেন সালমা খাতুন ও লতা মণ্ডল, কিন্তু তাদের পক্ষে বেশি দূর টানা সম্ভব হয়নি।

দলীয় ৭৫ রানে সালমার বিদায়ের পর দলীয় ৯৮ রানে ফেরেন লতা। আর তাতেই একেবারে ভেঙে পড়ে জাতীয় দলের ব্যাটিং লাইন আপ। শেষ পর্যন্ত সবগুলো উইকেট হারিয়ে ১১৯ রানেই থামে বাংলাদেশের ইনিংসের চাকা। আর ভারত সেই সুবাদে পায় ১১০ রানের বড় জয়।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল ভারত। টাইগার বোলারদের পাত্তা না দিয়ে দলকে টেনে নিয়ে যেতে থাকেন ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা। এ দুই ব্যাটারের ৭৪ রানের উদ্বোধনী জুটি ভেঙে প্রথম ব্রেক থ্রু এনে দেন নাহিদা আক্তার। ফারজানা হকের হাতে ধরা দিয়ে ৩০ রানে ফেরেন মান্ধানা।

পরের ওভারে ব্যাক টু ব্যাক আঘাত হানেন রিতু মণি। তার করা ১৬তম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে ফেরেন শেফালি ও অধিনায়ক মিথিলা রাজ। শেফালি ৪২ করে আর মিথিলা রানের খাতা না খুলেই ফেরেন প্যাভিলিয়নে।

এরপর উইকেটের এক প্রান্তে চলতে থাকে নিয়মিত বিরতিতে উইকেট পতন। সেখানে নাম লেখান হারমানপ্রীত কৌর (১৪) ও রিচা ঘোষ (২৬)।

উইকেটের এক প্রান্ত আগলে ধরে রেখে ইয়াশটিকা ভাটিয়া তুলে নেন ক্যারিয়ারের প্রথম অর্ধশতক। ফিফটি হাঁকিয়েই তিনি থেমে যান রিতু মণির শিকার বনে।

শেষতক পূজা ভাস্রাকরের ৩০ ও স্নেহ রানার ২৭ রানে ভর করে বাংলাদেশের সামনে ২৩০ রানের লক্ষ্য দাঁড় করাতে সক্ষম হয় ভারত।

বাংলাদেশের হয়ে তিনটি উইকেট নেন রিতু মণি। দুটি নেন নাহিদা আক্তার। একটি উইকেট যায় জাহানারা আলমের ঝুলিতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ