1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার শেয়ার বাজারে গুগলের বড় চমক তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট পর্ব, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

টানা চতুর্থবারের মতো এএইচএফ কাপের চ্যাম্পিয়ন বাংলাদেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৫৮ Time View

নির্ধারিত সময় ম্যাচ ১-১ গোলে ড্র ছিল। খেলা গড়ায় পেনাল্টি শুট আউটে ।

পেনাল্টি শুট আউটে বাংলাদেশ পাঁচটির মধ্যে পাঁচটিতেই গোল করেছে।

ওমান গোল করেছে তিনটি। বাংলাদেশ ৬-৪ গোলে ওমানকে হারিয়ে টানা চতুর্থবারের মতো এএইচএফ কাপের ট্রফি জিতল।

রোববার (২০ মার্চ) ম্যাচের প্রথম কোয়ার্টারের শেষ দিকে সতীর্থের লম্বা পাস ধরে নিখুঁত ড্র্যাগ ফ্লিকে দলকে এগিয়ে নেন সোহানুর রহমান সবুজ। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে আল ফাহাদের ফিল্ড গোলে সমতায় ফিরে ওমান। পরের দুই কোয়ার্টারে ওমানের রক্ষণে কয়েকবার আক্রমণ করেও পারেনি গোল করতে। শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে ওমানের চারজন গোল করার পর পঞ্চম শট নিতে এসে বাইরে মারেন ওমানের বেইত মাহমুদ বেইত। ফরহাদ আহমেদ শিতল, সবুজ, রোমান সরকার ও নাইম শেখের গোলে ছিল সমতা। পুস্কর ক্ষীসা মিমো শেষ শটে লক্ষ্যভেদ করলে জয়ের উচ্ছ্বাসে মেতে ওঠে বাংলাদেশ।

স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৭-২ গোলে হারিয়ে প্রতিযোগিতায় শুভসূচনা করে বাংলাদেশ। সিঙ্গাপুরকে ৭-০, ইরানকে ৬-২ এবং সবশেষ ওমানকে ৩-২ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়েছিল দল। সেমিফাইনালে কাজাখস্তানকে ৮-১ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ