1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

বিএনপি প্রতিদিনই সরকারের বিদায় ঘণ্টা বাজায় : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৪৮ Time View

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নয়াপল্টন অফিসে বসে প্রতিদিনই আমাদের বিদায় ঘণ্টা বাজাচ্ছে। তাদের ঘণ্টা বাজানোতে জনগণ সাড়া দেয়নি। জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আছে, আওয়ামী লীগের সঙ্গে আছে। আগামীতেও বিপুল ভোটে জয়লাভ করে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন হবে।

আজ রবিবার (২০ মার্চ) দুপুরে পঞ্চগড় সার্কিট হাউস চত্বরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সম্প্রতি জাতিসংঘের প্রকাশিত সুখী দেশের সূচকে বাংলাদেশ আগের চেয়ে ৭ ধাপ এগিয়েছে। এ করোনার মধ্যেও বাংলাদেশে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পেয়েছে। আগে আমাদের অবস্থান ছিল ১০১, বর্তমানে ৯৪। যেখানে ভারতের অবস্থান ১৩৬, পাকিস্তানের অবস্থান ১২৬। আমরা ভারত পাকিস্তান থেকেও এগিয়ে।

ড. হাছান বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল প্রেসক্লাবে গিয়ে বিএনপি ঘরানার সাংবাদিকদের সামনে অনেক কথা বলেছেন। তারা যে কথা বলছে, জাতিসংঘের এ রিপোর্টের পরে তাদের লজ্জা হওয়া উচিত।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে সংবাদপত্র ও গণমাধ্যম যে স্বাধীনতা ভোগ করে, তা অনেক উন্নয়নশীল দেশের জন্য উদাহরণ। প্রধানমন্ত্রী গণমাধ্যম ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছেন। গত ১৩ বছরে যেভাবে গণমাধ্যমের বিকাশ ঘটেছে এবং স্বাধীনতা ভোগ করছে, তা অনেক উন্নত ও উন্নয়নশীল দেশেও নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ