1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘কারিগরি শিক্ষার উন্নয়নে চীনের সঙ্গে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করতে হবে’ সিরিজ বাঁচানোর লড়াইয়ে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ আন্দোলনে অর্থায়ন : জব্দ হচ্ছে সাবেক মন্ত্রীসহ ২০ জনের ব্যাংক হিসাব মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালতলীতে ধসে পড়ছে পায়রা নদীর বেড়িবাঁধ, ঝুঁকিতে ১৫ গ্রাম সিলেট টেস্টে টস জিতে ব্যাটিংয়ে উইন্ডিজ, বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মুশফিক-তাসকিনকে একাদশে ফিরিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ আজ ঢাকাসহ পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা

২৭ আগস্ট শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৬৭ Time View

চূড়ান্ত হয়েছে ২০২২ সালের এশিয়া কাপ ক্রিকেটের দিনক্ষণ। আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে টি-টোয়েন্টি ফরম্যাটের এই এশিয়ান শ্রেষ্ঠত্বের আসর। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হবে আগামী ১১ সেপ্টেম্বর।

শনিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্য দেশগুলোর বার্ষিক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। এবারের আসরের স্বাগতিক দেশ শ্রীলঙ্কা। যা আগে থেকেই নির্ধারিত ছিল।

সাধারণত ওয়ানডে ও টি-টোয়েন্টি ঘুরিয়ে ফিরিয়ে হয় এশিয়া কাপ ক্রিকেট। যেহেতু চলতি বছর অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। তাই এবারের এশিয়া কাপটি কুড়ি ওভারের ফরম্যাটেই আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এশিয়ার পাঁচ টেস্ট খেলুড়ে দেশ শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান সরাসরিই অংশ নেবে এবারের এশিয়া কাপে। এর বাইরে ২০ আগস্ট থেকে হতে যাওয়া কোয়ালিফায়ার খেলে আসবে একটি দল।

২০১৮ সালে এশিয়া কাপের সবশেষ আসর হয়েছিল ওয়ানডে ফরম্যাটে। সেবার ফাইনালে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। এর আগে ২০১৬ সালে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপেও চ্যাম্পিয়ন ছিল ভারত, রানার্সআপ বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ