1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৫৯ Time View

২০২২ কাতার বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে আগামী ২৫ মার্চ ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। চার দিন পর দলটির প্রতিপক্ষ একুয়েডর। এ দুটি ম্যাচের জন্য ৩৩ জনের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ফিরেছেন তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি।

আসছে দুটি ম্যাচে আর্জেন্টিনা দলে জায়গা পাননি এমিলিয়ানো মার্তিনেস, ক্রিস্তিয়ান রোমেরো, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও জিওভানি লো সেলসো।

মার্কোস আকুনা ও আলেহান্দ্রো গোমেস নেই চোটের কারণে। বাঁ পায়ের চোট থেকে সবে মাত্র সেরে উঠেছেন পাওলো দিবালা। কিন্তু কয়েক সপ্তাহ খেলার বাইরে থাকায় জুভেন্টাসের এই ফরোয়ার্ডকে নিয়ে ঝুঁকি নিতে চাননি স্কালোনি।

কাতার বিশ্বকাপের টিকেট আগেই নিশ্চিত হয়ে গেছে আর্জেন্টিনার। ১৫ ম্যাচে ১০ জয় ও পাঁচ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। সমান ম্যাচে ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে ব্রাজিল।

আর্জেন্টিনা দল:

গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট), হুয়ান মুস্সো (আতালান্তা), জেরোনিমো রুলি (ভিয়ারিয়াল)

ডিফেন্ডার: গনসালো মনতিয়েল (সেভিয়া), হুয়ান ফয়েত (ভিয়ারিয়াল) নাউয়েল মোলিনা (উদিনেজে), হেরমান পেস্সেইয়া (রিয়াল বেতিস), লুকাস মার্তিনেস কুয়ার্তা (ফিওরেন্তিনা), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), লিসান্দ্রো মার্তিনেস (আয়াক্স), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স)

মিডফিল্ডার: ফ্রাঙ্কো কারবোনি (ইন্টার মিলান), লেয়ান্দ্রো পারেদেস (পিএসজি), গিদো রদ্রিগেস (রিয়াল বেতিস), রদ্রিগো দে পল (আতলেতিকো মাদ্রিদ), এসেকিয়েল পালাসিওস (বেয়ার লেভারকুজেন), লুকা রোমেরা (লাৎসিও), আলেক্সিস মাক আলিসতের (ব্রাইটন), ভালেন্তিন কারবোনি (ইন্টার মিলান), আলেহান্দ্রো গারনাচো (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস পাস (রিয়াল মাদ্রিদ), তিয়াগো জেরালনিক (ভিয়ারিয়াল), মানুয়েল লানসিনি (ওয়েস্ট হ্যাম)

ফরোয়ার্ড: আনহেল কোররেয়া (অ্যাথলেটিকো মাদ্রিদ), মাতিয়াস সুলে (জুভেন্টাস), লুকাস ওকাম্পোস (সেভিয়া), অ্যাঙ্গেল ডি মারিয়া (পিএসজি), নিকোলাস গনসালেস (ফিওরেন্তিনা), হোয়াকিন কোররেয়া (ইন্টার মিলান), লিওনেল মেসি (পিএসজি), লুকাস বোয়ে (এলচে), লাউতারো মার্তিনেজ (ইন্টার মিলান) ও হুলিয়ান আলভারেস (রিভার প্লেট)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ