1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

পরিবেশের মান উন্নয়নে সকলের সহযোগিতা চাইলেন পরিবেশমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৪৭ Time View

দেশের পরিবেশের সার্বিক মান উন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন আছে উল্লেখ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, জনগণের সহযোগিতায় সামাজিক ও উপকূলীয় বনায়নের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে দেশে বৃক্ষাচ্ছাদিত ভূমির পরিমাণ ২৪ ভাগে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে সরকার।

তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ বিষয়ে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২২ এবং ১ মাসব্যাপী জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২২ আয়োজন করা হবে।

বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২২ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২২ উপলক্ষ্যে কর্মসূচি প্রণয়ন ও তার সফল বাস্তবায়নার্থে আজ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত প্রাক-প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, অবৈধভাবে টিলা কাটা, পলিথিন-প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে এবং অধিক পরিমাণে বৃক্ষরোপণে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে কাজ করতে হবে।

তিনি জানান, পরিবেশের উন্নয়ন ও বৃক্ষরোপণে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পরিবেশ পদক, বঙ্গবন্ধু এওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন ও বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পদক প্রদান করা হবে।

সভায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (পরিবেশ) মনিরুজ্জামান, অতিরিক্ত সচিব (পদূনি) কেয়া খান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল হামিদ, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয়/দপ্তর/সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ