1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

ভাবতেই পারেনি, আবারও ফিরবো ক্রিকেটে: যুবরাজ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ আগস্ট, ২০১২
  • ১৩০ Time View

গত বছর বিশ্বকাপের পর শরীরে ক্যান্সার ধরা পড়ায় আন্তর্জাতিক ক্রিকেটে আর খেলতে পারবেন কিনা তা নিয়ে সংশয়ে ছিলেন যুবরাজ সিং। কিন্তু সফল চিকিৎসা শেষে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন এই অলরাউন্ডার। সবকিছু জয় করে ফিরেছেন ক্রিকেট মাঠে। আগামী মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার মাধ্যমে আবারও নামবেন ময়দানী লড়াইয়ে।
ভারতের টি-টোয়েন্টি দলের জন্য নতুন জার্সির উন্মোচন অনুষ্ঠানে যুবরাজ বলেন, ‘ক্রিকেটে ফিরতে পেরে খুব ভালো লাগছে। এজন্য দুই মাস জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) কঠোর পরিশ্রম করেছি। আসলে ভাবতেই পারেনি, আবারও সুযোগ পাবো আমি।’
আগামী ১৯ সেপ্টেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত। এবিষয়ে যুবরাজ বলেন, ‘আমি কিছুটা নার্ভাস। জানি না সেদিন আমি কি করতে পারবো। তবে প্রথম ম্যাচেই সর্বশক্তি দিয়ে প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়তে চাই।’
এদিকে নতুন জার্সির প্রশংসা করে মারকুটে ব্যাটসম্যান বীরেন্দ্র শেবাগ বলেছেন, ‘নতুন জার্সিতে জাতীয় পতাকা অন্তর্ভুক্ত করায় খুশি হয়েছি। কারণ এটি আমাদের দেশপ্রেমে আরও বেশি উদ্বুদ্ধ করবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ