1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনামঃ

নড়াইলে ছাত্রলীগের বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০১২
  • ২৩১ Time View

নড়াইলে ছাত্রলীগের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে জেলা ছাত্রলীগের আয়োজনে র‌্যালি, কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি সরকারি ভিক্টোরিয়া কলেজ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের চৌরাস্তায় সমাবেশে মিলিত হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস।

এ সময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, সদর উপজেলা চেয়ারম্যান শরীফ হুমায়ুন কবীর, জেলা যুবলীগের আহবায়ক বাবুল কুমার সাহা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজ খান মিলন, সাবেক সাধারণ সম্পাদক খোকন কুমার সাহা, সাধারণ সম্পাদক সৌমেন চন্দ্র বসু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ