1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ

করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ২৫৭

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ৫২ Time View

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১০৫ জনে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৫৭ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ৫৫ জনে। শনাক্তের হার ১ দশমিক ৮৬ শতাংশ।

শুক্রবার (১১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৩৯৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৫৭ হাজার ৭৯৪ জন।

২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮৬০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৩ হাজার ৮০১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৮৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের ১৪ দশমিক ৩২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ পুরুষই ঢাকা বিভাগের।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ