1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

সারাদেশে ২১ কোটি ৭৯ লাখ ডোজ করোনা টিকা দেওয়া হয়েছে

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ৪৭ Time View

করোনা সংক্রমণ প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে এখন পর্যন্ত সারাদেশে ২১ কোটি ৭৯ লাখ ৪৬ হাজার ৯০৬ ডোজ টিকা প্রয়োগ সম্পন্ন হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। এতে স্বাক্ষর করেছেন অধিদপ্তরের মেনেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে এখন পর্যন্ত প্রথম ডোজ টিকা নিয়েছেন ১২ কোটি ৫৬ লাখ ৯৬ হাজার ২১৬ জন। দ্বিতীয় ডোজ গ্রহণকারীর সংখ্যা আট কোটি ৭৭ লাখ ৯৫ হাজার ৩৫৩ জন। প্রথম ও দ্বিতীয় ডোজ নেওয়াদের মধ্যে বুস্টার ডোজ টিকা নিয়েছেন ৪৪ লাখ ৫৫ হাজার ৩৬৭ জন।

অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (৮ মার্চ) সারাদেশে নতুন করে আরও ছয় লাখ ৮০ হাজার ৩৩৬ জন টিকা নিয়েছেন। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন এক লাখ সাত হাজার ৪৯৫ জন, দ্বিতীয় ডোজ নিয়েছেন চার লাখ ৮৪ হাজার ৬০৭ জন ও বুস্টার ডোজ নিয়েছেন ৮৮ হাজার ২৩৪ জন।

গত ১ নভেম্বর থেকে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। অধিদপ্তর জানিয়েছে, দেশে এখন পর্যন্ত এক কোটি ৭০ লাখ ৬১ হাজার ৩৪২ জন শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেলো। আর দ্বিতীয় ডোজ পেলো এক কোটি ৩৬ লাখ ৪৭ হাজার ৭৯৯ জন।

এদিকে, দেশে এখন পর্যন্ত এক লাখ ৮৯ হাজার ১৫৪ জন ভাসমান জনগোষ্ঠী টিকার আওতায় এসেছে। তাদেরকে জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ