1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

ফুটবল থেকে রাশিয়াকে বহিস্কার করল ফিফা ও উয়েফা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৫৯ Time View

ইউক্রেনে আক্রমণের পর থেকেই রাশিয়ার ওপর চটেছে ইউরোপীয় দেশগুলো। তাই দেশটির বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নিল ফিফা ও উয়েফা। ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ রাশিয়াকে সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বহিষ্কার করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

ফিফার এই সিদ্ধান্তের ফলে বিশ্বকাপ বাছাইপর্ব থেকে নিষিদ্ধ হলো রাশিয়া, চলতি মাসে বিশ্বকাপের প্লে অফ সেমিফাইনালে পোল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা ছিল। নিষেধাজ্ঞার ফলে তা আর হচ্ছে না এখন।

ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফাও রাশিয়ার ক্লাবগুলোকে সব ধরনের ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করেছে। সোমবার এক যৌথ বিবৃতিতে সিদ্ধান্তটি জানায় ফিফা ও উয়েফা।

জুলাইয়ে ইউরোর মূল পর্বেও খেলতে পারবে না মেয়েদের দল। ফিফা ও উয়েফার যৌথ বিবৃতিতে বলা হয়, ‘ফিফা ও উয়েফা আজ সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ার যেকোনো দল, সেটা জাতীয় দল কিংবা ক্লাব পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফিফা ও উয়েফার প্রতিযোগিতায় নিষিদ্ধ থাকবে।’

বিশ্বকাপ বাছাইয়ে প্লে-অফের মতো গুরুত্বপূর্ণ ম্যাচেও রাশিয়ার মুখোমুখি হতে এর আগে অস্বীকৃতি জানায় পোল্যান্ড। প্লে-অফের একই পথে থাকা অন্য দুই দল চেক প্রজাতন্ত্র ও সুইডেনও রাশিয়ার সঙ্গে খেলতে আপত্তি জানিয়েছে।

ফিফা জানিয়েছিল, ‘রাশিয়া’ নাম নিয়ে পুতিনের দেশ কোনো আন্তর্জাতিক ফুটবল ম্যাচে মাঠে নামতে পারবে না। তাদের খেলতে হবে ‘ফুটবল ইউনিয়ন অব রাশিয়া’ নামে। কিন্তু পোল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সেজারে কুলেজা এই সিদ্ধান্ত ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’ বলে প্রতিবাদ জানিয়ে বলেন, ‘দলের নাম যাই হোক না কেন’ পোল্যান্ড প্লে অফ ম্যাচে খেলবে না।

এরপর নেওয়া নতুন সিদ্ধান্তে রাশিয়াকে ফুটবল থেকেই নিষিদ্ধ করল ফিফা, ‘ফুটবল পুরোপুরি সংহত এখন, ইউক্রেনে ক্ষতিগ্রস্ত সবার পাশেই আছে। দুই (ফিফা ও উয়েফা) সভাপতিই আশা করছেন পরিস্থিতির উন্নয়ন ঘটবে এবং ফুটবল আবারও ঐক্য ও সংহতির প্রতীক হয়ে উঠবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ