1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

দীপিকার ‘গেহরাইয়াঁ’কে কঙ্গনার কটাক্ষ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ৬৬ Time View

সম্প্রতি ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের ছবি ‘গেহরাইয়াঁ’। এ ছবিতে সম্পর্ক, প্রেম থেকে বিয়ে, পরকীয়া জটিল মনস্তত্ত্বের গল্প তুলে ধরেছেন পরিচালক শকুন বাত্রা।

মুক্তির পর থেকেই ছবিটি নিয়ে বিতর্ক চলছে। কারও মতে যৌনদৃশ্যে ঠাসা এ ছবি, আবার কেউ বা বলছেন ছবির গভীরতা মাপার বোধ না তৈরি হওয়ার কারণেই এমন মন্তব্য। দীপিকার এই ছবিকে কটাক্ষ করতে ছাড়েননি কঙ্গনা রানাওয়াতও। শুধু তাই নয়, পর্নোগ্রাফি বলেও ওই ছবিকে পরোক্ষভাবে আক্রমণ করেছেন তিনি।

ইনস্টাগ্রাম স্টোরিতে একটি লম্বা পোস্ট করেছেন কঙ্গনা। মনোজ কুমার ও মালা সিনহার জনপ্রিয় গান ‘চাঁদ সি মেহবুবা হো মেরি’র এক ভিডিও ক্লিপ শেয়ার করে ওই গানের উদ্দেশে তিনি লেখেন, ‘আমি নতুন যুগের মানুষ। কিন্তু এ রোমান্স আমি বুঝি। কিন্তু শহুরে ছবির নামে বস্তাপচা জিনিস বিক্রি করবেন না। খারাপ ছবি খারাপ ছবিই হয়। দেহ প্রদর্শন অথবা পর্নোগ্রাফি তাকে বাঁচাতে পারে না। এর মধ্যে কোনো গেহরাইয়া (গভীরতা)ই নেই।’ দীপিকার ছবির উদ্দেশেই যে এ কথা বলেছেন কঙ্গনা, তা বোধহয় বলার অপেক্ষা রাখে না।

মুক্তির আগে থেকেই অবশ্য আলোচনায় দীপিকার এই ছবি। সরব কঙ্গনাও। কিছুদিন আগে এ ছবির প্রচারে দীপিকার পোশাক নিয়ে এক নিন্দনীয় মন্তব্য করেন সোশ্যাল ইনফ্লুয়েন্সার ফ্রেডি। তিনি লেখেন, ‘বলিউডের নিউটন সূত্র– গেহরাইয়ার মুক্তির তারিখ যত এগোবে ততই জামার মাপও কমতে শুরু করবে।’ ফ্রেডি ওই মন্তব্য করার পরই সোশ্যাল মিডিয়ায় ওঠে নিন্দার ঝড়। পরোক্ষভাবে পাল্টা জবাব দেন দীপিকাও।

এই পুরো ব্যাপারটি কঙ্গনা কীভাবে দেখেন সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে সেই প্রশ্ন করা হয়েছিল অভিনেত্রীকে। প্রশ্ন ছুঁড়তেই যদিও রেগে গিয়েছিলেন কঙ্গনা। সাংবাদিককে কার্যত থামিয়ে দিয়ে তিনি বলেছিলেন, ‘যারা নিজেদের হয়ে কথা বলতে পারে না আমি তাদের পক্ষে কথা বলতে এসেছি। দীপিকা নিজেকে ভালোভাবেই ডিফেন্ড করতে পারে। ওর সেই জায়গা রয়েছে, রয়েছে প্লাটফর্মও। ওর ছবি প্রমোট করা আমার পক্ষে সম্ভব নয়। বসে পড়ুন।’

এখানেই থামেনি বিষয়টি। সাংবাদিক জানান, দীপিকার প্রসঙ্গ উত্থাপন তিনি তার ছবি প্রচার করার জন্য করেননি। যদিও কঙ্গনা সে কথা মানতে নারাজ। কড়া ভাষায় তার বক্তব্য, ‘তুমি তো ছবিটির নাম নিলে। ওই ছবির পিআর টিমই তোমায় পাঠিয়েছে। আমি কি এতটাই বোকা’।

কঙ্গনা আর দীপিকার ঠান্ডা লড়াই বহু পুরোনো। দীপিকার জওহরলাল নেহেরুতে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থন, মাদককাণ্ডে নাম জড়ানো এসব বারবারই কঙ্গনার কটাক্ষের শিকার হয়েছে। সে কারণেই কি দীপিকার এ সাম্প্রতিক ছবিকে নীল ছবির তকমা, নাকি সত্যিই গেহরাইয়ার যৌনদৃশ্য নেহাতই টিআরপি’র খাতিরে?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ