1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

গোল পেলেন মেসি, দুর্দান্ত জয় পিএসজির

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫৭ Time View

সময়টা ভাল যাচ্ছে না তার। বিশেষ করে প্যারিস সেন্ট জাঁর্মেইয়ের (পিএসজি) হয়ে। যিনি গোল করাটাকে অভ্যাস বানিয়ে ফেলেছিলেন। কিন্তু প্যারিসে ঠিকঠাক কিছুই হচ্ছিল না। গোল পেতে তো ভুলেই যাচ্ছিলেন এই কিংবদন্তি। অবশেষে জাল খুঁজে পেলেন লিওনেল মেসি।

ফরাসি কাপ থেকে বিদায়ের দুঃখ ভুলে লিগ ওয়ানে উড়ল পিএসজি। গোল করালেন ও করলেন মেসি। রোববার রাতে লিলের মাঠে ৫-১ গোলে জিতেছে পিএসজি। জোড়া গোল করেন দানিলো পেরেইরা। মেসি, এমবাপে ও প্রেসনেল কিম্পেম্বে করেন একটি করে গোল।।

এই জয়ে ১৩ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষস্থান ধরে রাখল পিএসজি। মাওরিসিও পচেত্তিনোর দল লিগ ওয়ানে টানা ১৪ ম্যাচে অপরাজিত।

খেলার শুরু থেকে শেষ একই ছন্দ ধরে রেখে খেলে গেছে পিএসজি। এরমধ্যে দশম মিনিটে লিড নেয় তারা। গোলদাতা পেরেইরা। এরপর অবশ্য স্রোতের বিপরীতে ম্যাচে সমতা ফেরায় লিল। ২৮তম মিনিটে বোটমানের গোল উত্তাল করে দেয় লিলের সমর্থকদের। অবশ্য তারপরই মেসির কর্নারে ভাসানো বলে হেডে গোল করেন কিম্পেম্বে। আবার এগিয়ে যায় পিএসজি।

৩৮তম মিনিটে গোলদাতা মেসি। লিগ ওয়ানে পিএসজির হয়ে ১৩ ম্যাচে মেসির এটি দ্বিতীয় গোল। ছয় ম্যাচ পর গোল পেলেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। সন্দেহ নেই সেরা সময়টাতে নেই তিনি!

লি ওয়ানে এ অবস্থায় ২৩ ম্যাচে ১৭ জয় ও ৫ ড্রয়ে ৫৬ পয়েন্ট পিএসজির। সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অলিম্পিক মার্সেই। ৪২ পয়েন্ট নিয়ে তিনে নিস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ