1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

ড. ইউনূস মিথ্যাচার করছেন: মুহিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ আগস্ট, ২০১২
  • ১০৮ Time View

গ্রামীণব্যাংক নিয়ে সরকারের পদক্ষেপের বিষয়ে ড. ইউনূস মিথ্যাচার করছেন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের ‘সুশাসনের চ্যালেঞ্জ: উত্তরণের উপায়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, “সরকার গ্রামীণব্যাংকে কোনো কর্তৃত্ব তৈরি করেনি, কিংবা তা দখল করতে চায় না। এ বিষয়ে ড. ইউনূসের বক্তব্য সত্য নয়। বরং তিনি এ নিয়ে মিথ্যাচার করছেন, প্রপাগান্ডা চালাচ্ছেন। তার এই প্রচারণা দেশের জন্য ক্ষতিকর।”

তিনি বলেন, “ড. মুহাম্মদ ইউনূস এমনভাবে আইন করেছিলেন, যাতে তিনি সারাজীবন গ্রামীণব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থাকেন। আমরা সেই আইন পরিবর্তন করেছি। ব্যাংক দখলের উদ্দেশ্যে এটা করা হয়নি।”

ইউনূস চলে যাওয়ার পর গ্রামীণব্যাংক বন্ধ হয়ে গেছে এ ধরনের প্রচারণার বিরোধিতা করে অর্থমন্ত্রী বলেন, “বরং ড. ইউনূস চলে যাওয়ার পর প্রতিষ্ঠানটি এখন ভালো অবস্থায় আছে।”

সম্প্রতি গ্রামীণব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগবিধি পরিবর্তন করে ‘সংশোধিত গ্রামীণব্যাংক অধ্যাদেশ’ জারির সিদ্ধান্ত নেয় সরকার। আর এ সিদ্ধান্তের পরপর এর পক্ষে-বিপক্ষে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এ নিয়ে ২০১ জন বিশিষ্ট নাগরিক ড. ইউনূসের পক্ষে বিবৃতিও দেন।

মুহিত বলেন, পদ্মাসেতু ও গ্রামীণব্যাংকের সমস্যা নিয়ে তিনি এখন ভয়ঙ্করভাবে আক্রান্ত।  “আমি বারবার বলছি সরকার এটি দখল করতে চায় না। বরং ড. ইউনূস আজীবন এই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থাকার জন্য আইন করেছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ