1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী দক্ষ ও ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী পদ্মার চরে জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরো ৮ মৃত্যু শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায় শুভশ্রীর সঙ্গে আজকাল কথা বলতেও ভয় পান দেব, জানালেন কারণ ইতালির ঘটনার পর ‌‌‘নিজের টিমও আমাকে বর্জন করেছে’, বাঁধনের আক্ষেপ পণ্য আমদানিতে ‘হেজিং’ সুবিধা চালু করলো বাংলাদেশ ব্যাংক

সাগর-রুনি’র হত্যাকারীরা গ্রেফতার হবে, আবারও আশাবাদ স্বরাষ্ট্রমন্ত্রীর

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ আগস্ট, ২০১২
  • ১৭৩ Time View

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার ছয় মাস পেরিয়ে গেলেও মামলার তদন্তে অগ্রগতি সম্পর্কে তেমন কিছুই জানাতে পারলেন না স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন| বরাবরের মতো তিনি শোনালেন আশার বাণী।

শনিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, যেকোনো হত্যাই হোক না কেন, খুনিদের খুঁজে বের করে অবশ্যই বিচার করা হবে। সাগর-রুনি’র হত্যাকারীরাও গ্রেফতার হবে’

এই মামলার তদন্তের অগ্রগতি প্রসঙ্গে বলেন, “হত্যাকারী যেই হোক না  কেন তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।”

যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে সাহারা খাতুন বলেন, “স্বাধীনতাবিরোধী শক্তি বিএনপি-জামায়াত এই বিচারকে বাধাগ্রস্ত করার জন্য ওঠে পড়ে লেগেছে। এই বিচার বানচাল করার জন্যে গাড়িতে মানুষ পুড়িয়ে মারছে।

সচিবালয়ে বোমা হামলা করে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পুড়িয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

বিরোধী দলের প্রতি  হুঁশিয়ার করে সাহারা বলেন, “আগামীতে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করা হলে তা কঠোরভাবে দমন করা হবে।”

বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচার করার পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, “বঙ্গবন্ধুর হত্যার বিচার বাস্তবায়নের মাধ্যমে জাতি কিছুটা হলেও কলঙ্কমুক্ত হয়েছে। যারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল এবং যারা ২১ আগস্ট গ্রেনেড হামলা করেছিল তারা এক ও অভিন্ন।”

২১ আগস্টের হামলার সঙ্গে জড়িতদের যেকোনো মূল্যে আইনের আওতায় এনে বিচার করা হবে বলেও জানান তিনি।

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন কমরেড ফজলুল কুমার শামীম, কমরেড আবু হামিদ শাহাবুদ্দিন ও কমরেড হাজেরা সুলতানা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ