1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

মিশা-জায়েদ প্যানেলকে সমর্থন দিলেন শাবনূর!

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জানুয়ারি, ২০২২
  • ৬২ Time View

আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে মিশা-জায়েদ প্যানেলকে সুদূর অস্ট্রেলিয়ার সিডনি থেকে ভিডিওকলের মাধ্যমে অগ্রিম অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। শনিবার (২২ জানুয়ারি) সন্ধ্যার দিকে ভিডিওকলের মাধ্যমে তিনি এ শুভেচ্ছা জানান।

মিশা-জায়েদ প্যানেল থেকে আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থী চিত্রনায়ক জয় চৌধুরী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, শ্রদ্ধেয় শাবনূর আপু কিছু সময় আগে আমাদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জায়েদ খানসহ অন্য প্রার্থীদের ভিডিও কলের মাধ্যমে শুভেচ্ছা ও সমর্থন জানিয়েছেন।

শাবনূর বলেন, করোনার কারণে দেশে আসতে পারিনি। আমি নিজেও করোনায় আক্রান্ত ছিলাম। অন্যদিকে, করোনার সংক্রমণ বাড়ায় এবারের শিল্পী সমিতির নির্বাচনে ইচ্ছে থাকা সত্ত্বেও আসতে পারছি না। তবে তোমাদের প্যানেলের সমর্থন ও ভালোবাসা আছে। অগ্রিম অভিনন্দন।

আগামী ২৮ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২০২৪ মেয়াদের নির্বাচন। নির্বাচনের প্যানেল নিয়ে নানা আলোচনায় মুখরিত চলচ্চিত্র শিল্পীরা। সহকর্মী ভোটারদের কাছে প্রার্থীরা চাইছেন ভোট।

এবার নির্বাচনে দুটি প্যানেল অংশ নিচ্ছে। গত দুইবারের মেয়াদে মিশা-জায়েদ একটি প্যানেলে দিয়েছেন। অন্যদিকে, কাঞ্চন-নিপুণ দিয়েছেন একটি প্যানেল।

এবার নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অভিনেতা পীরজাদা হারুন। সঙ্গে আছেন বি এইচ নিশান ও জাহিদ জোসেন। আপিল বোর্ডের চেয়ারম্যান পরিচালক সোহানুর রহমান সোহান। এই বোর্ডের সদস্য করা হয়েছে মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেনকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ