1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের ফাইনালে লিভারপুল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জানুয়ারি, ২০২২
  • ৫৮ Time View

কারাবাও কাপের সেমিফাইনালে আর্সেনালের বিপক্ষে ২-০ গোলে জিতে ফাইনালে উঠেছে লিভারপুল। শিরোপা নির্ধারনী ম্যাচে চেলসির মুখোমুখি হবে ইয়ূর্গেন ক্লপের দল।

গতকাল বৃহস্পতিবার (২০ জানুয়ারি) অ্যাওয়ে ম্যাচে আর্সেনালের বিপক্ষে একাই দুই গোল করেন লিভারপুল ফরোয়ার্ড ডিয়াগো জোতা। প্রথমার্ধের ১৯ মিনিটের পর ৭৭ মিনিটে ফের গোল দিয়ে ম্যাচ নিজেদের করে নেয় পর্তুগিজ তারকা।

ম্যাচের শুরু থেকেই মিকেল আর্তেতার দলকে চেপে ধরে অলরেডরা। ১২ মিনিটে পাওয়া কর্নার কিকে দৃষ্টিনন্দন হেডারে বল জালে জড়িয়ে উল্লাসে মাতলেও রেফারির কল্যাণে সেবার রক্ষা পায় আর্সেনাল। এরপর ১৯ মিনিটে আর্সেনাল ডিফেন্ডারদের বোকা বানিয়ে ডি বক্সের বাইরে থেকে বাঁকানো শট নেন জোতা। গোলরক্ষকের হাতের ফাঁক দিয়ে বল জালে জড়ায়। উৎযাপনের উপলক্ষ্য পায় লিভারপুল সমর্থকরা।

প্রথমার্ধে আক্রমণ অব্যাহত রাখলেও কাঙ্ক্ষিত গোল পায়নি কোনো দল। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ইয়ূর্গেন ক্লপের দল।

বিরতি থেকে ফিরে ৫৮তম মিনিটে লিড বাড়িয়ে নেওয়ার সুযোগ পায় লিভারপুল। গোল বাড়ে লেগে বল ফিলে আসলে রক্ষা পায় গানাররা। এরপর ৭৭ মিনিটে ফের গোলরক্ষকে বোকা বানিয়ে আল্থু ছোঁয়ায় মাথার উপর দিয়ে বল জালে জড়ান ম্যাচের নায়ক জোতা। বুদ্ধিদীপ্ত এ শটের বিপরীতে গোলরক্ষকের তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার ছিল না।

চাপে পড়ে খেই হারিয়ে উল্টো ম্যাচের ৯০ মিনিটে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় থমাস পারতেয়কে। আগামী ২৭ ফেব্রুয়ারি ফাইনালে চেলসির মুখামুখি হবে লিভারপুল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ