1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে একই দলিলের জাবেদায় দুই ধরনের তথ্য হোটেল খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতি রয়েছে: মো. আল আমিন শ্রীলঙ্কাকে টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে প্রথমবার ছয়ে আফগানিস্তান এবারের স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন ভারপ্রাপ্ত মহাসচিব ঘুমের মধ্যেই মারা গেলেন অভিনেতা অনুজ, বয়স হয়েছিল ৩৩ ‘কিং’ সিনেমার প্রথম গান: শাহরুখ-দীপিকার ‘তু মিল যায়ে’ ডিসেম্বরে বড়পর্দায় সজল-অধরা জুটির প্রথম সিনেমা শুটিং সেটে গোপনে ভিডিও ধারণ, সতর্ক করলেন অভিনেত্রী বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম সুখী দেশ ফিনল্যান্ডে সিঙ্গেলদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ, আবেদন করবেন যেভাবে

বুয়েটে অনলাইনে ক্লাস, খোলা থাকবে হল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২
  • ৫২ Time View

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার (১৫ জানুয়ারি) থেকে শুরু হয়েছে অনলাইন ক্লাস। সশরীরে ক্লাস না হলেও খোলা আছে হল।

এ বিষয়ে বুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক মিজানুর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী অনলাইনে ক্লাস চালু হয়েছে। সরকারি নির্দেশনা না আসা পর্যন্ত হল খোলা থাকবে।

তিনি বলেন, হলগুলোতে কিছু শিক্ষার্থী করোনা আক্রান্ত হয়েছে বলে তথ্য এসেছে। যদি আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে তাহলে তখন পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখন পর্যন্ত হল বন্ধ করার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

এর আগে গত ১২ জানুয়ারি সশরীরে ক্লাস বন্ধের কথা জানায় বুয়েট। অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে জুলাই-২০২১ টার্মের সব লেভেল বা টার্মের শিক্ষার্থীদের থিউরি ক্লাস, ক্লাস টেস্ট এবং ল্যাবরেটরি ক্লাস শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনলাইনে হবে।

অপরদিকে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ক্লাস চালু রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো। তবে ৫ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের এক প্রশাসনিক সভায় চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় সশরীরে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ