1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

মেসি এখন সেরা জায়গায় নেই : বাতিস্ততা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২
  • ৫৪ Time View

গেল বছরে সপ্তম ব্যালন ডি’অর জিতেছেন ফুটবলের জাদুকর লিওনেল মেসি। নিজরে নামের পাশে যোগ করেছেন অধরা আন্তর্জাতিক শিরোপাও। নিজরে বাড়ি বলে খ্যাত বার্সেলোনা ছেড়ে খেলছেন এখন ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইঁতে। এতকিছুর পরেও বর্তমানে মেসি তার সেরা অবস্থানে নেই বলে মন্তব্য করেছেন আর্জেন্টিনার হয়ে ১৯৮৬ বিশ্বকাপ জেতা সার্জিও বাতিস্ততা।

সম্প্রতি টিওআইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি অবশ্য প্রশংসায় পঞ্চমুখ ছিলেন মেসির নেতৃত্বের।

সার্জিও বাতিস্ততা বলেছেন, ‘খেলার দিক থেকে, মেসি এখন সেরা জায়গায় নেই। ব্যক্তিগত বা নেতৃত্বের দিক থেকে আবার সেটা আছে। আমি এখন আরও বেশি দ্রুতগতির ও শ্রেয়তর মেসিকে দেখি। আমরা তাকে যেমন দেখতে চাইতাম, এখন সে তেমন, বাকি খেলোয়াড়রাও। আগে আমরা তার কাছ থেকে নেতৃত্ব আশা করতাম কিন্তু সেটা করতো অন্য কেউ। এখন মেসি নিজেই এটা খুব ভালো করছে। ’

আর্জেন্টিনার এই দলটির প্রশংসাও করেছেন বাতিস্ততা, ‘এটা খুব ভালো দল সাজানো হয়েছে। এখন যে দলটা আছে, এমন থাকলে আপনার জেতার সম্ভাবনা ৭০ শতাংশ। এটা তাকে আত্মবিশ্বাস দিয়েছে। কোচের এখানে অনেক ভূমিকা আছে। আর এখন আপনি দেখেন মেসি তার কাঁধে পুরো দল নিয়ে চলছে। ’

২০১০ ও ২০১১ সালে আর্জেন্টিনা দলের কোচের ভূমিকায় ছিলেন বাতিস্ততা। ইতোমধ্যেই বিশ্বকাপে জায়গা করে নেওয়া আর্জেন্টিনাকে নিয়ে খুব আশাবাদী তিনি। ইতিহাস ও ঐতিহ্যের কারণেই সবাই আলবিসেলেস্তেদের বাড়তি শ্রদ্ধা দেখায় বলে বিশ্বাস বাতিস্ততার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ