1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন

মেসি-নেইমারদের কোচ হচ্ছেন জিদান!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জানুয়ারি, ২০২২
  • ৬৫ Time View

পিএসজি পরিচালক লিওনার্দোর সঙ্গে মরিসিও পচেত্তিনোর সম্পর্কটা ভালো যাচ্ছে না। গত বছর পিএসজি ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়ার চেষ্টা করেছিলেন পচেত্তিনো। আর্জেন্টাইন কোচের এমন আচরণ মেনে নিতে পারেননি লিওনার্দো। রাগটা তখন থেকেই। এ কারণে নাকি পিএসজিতে পচেত্তিনোর দিন ফুরিয়ে আসছে। এমনটাই জানাচ্ছে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’। এদিকে ফ্রান্সের সংবাদমাধ্যম ও সংবাদকর্মীদের মধ্যে গুঞ্জন চলছে, এই মৌসুম শেষেই পিএসজি কোচের চেয়ারে বসবেন জিনেদিন জিদান।

এখনই অবশ্য লিওনেল মেসি-নেইমারদের দায়িত্ব পাবেন না জিদান। মৌসুম শেষেই তাকে দেখা যাবে পিএসজির ডাগআউটে। এমনটাই জানিয়েছেন, রেডিও স্টেশন ‘আরএমসি স্পোর্ত’-এর সংবাদকর্মী দানিয়েল রিওলো।

রিওলো তাঁর পডকাস্ট ‘আফটার ফুট’-এ বলেছেন, ‘জুনের দিকে পিএসজির কোচ হবেন জিদান।’ অর্থাৎ তখন মেসি ও নেইমারদের কোচিং করাবেন ’৯৮ বিশ্বকাপজয়ী কিংবদন্তি। তবে তিনি কিলিয়ান এমবাপেকে পাবেন কি না, তা নিয়ে এখনো সন্দেহ আছে।

আগামী গ্রীষ্মেই ফ্রি এজেন্ট হয়ে যাচ্ছেন এমবাপে। পিএসজিতে থেকে যাওয়া অথবা রিয়াল মাদ্রিদে খেলার স্বপ্ন পূরণ করার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এখন তার সামনে আছে। তবে জিদান পিএসজিতে যোগ দিলে ফ্রান্সেই এমবাপের থেকে যাওয়ার সম্ভাবনা প্রবল।

স্প্যানিশ ক্রীড়াদৈনিক মার্কা জানাচ্ছে, এ সিদ্ধান্ত পিএসজি নিয়েছে এমবাপেকে ধরে রাখতেই। যদিও স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর, এমবাপে ইতোমধ্যেই তার রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার সিদ্ধান্তটা নিয়ে ফেলেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ