1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

ফের শরিফুলের আঘাত

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জানুয়ারি, ২০২২
  • ৫৮ Time View

বাংলাদেশের বোলাররা লড়াই করছেন নিউজিল্যান্ডে। সাফল্যটা ধরা দিচ্ছে কেবল শরিফুল ইসলামকে। তরুণ এই পেসারই নিয়েছেন নিউজিল্যান্ডের ৩ উইকেটের দুটি। তবে স্বস্তিতেই আছে নিউজিল্যান্ড।

ইনিংসের চতুর্থ ওভারেই বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন শরিফুল। দলীয় ১ রান থাকতেই সাজঘরে ফেরান নিউজিল্যান্ড ওপেনার টম লাথামকে। ১৪ বল খেলে ১ রান করা এই ব্যাটসম্যানকে বাধ্য করেন উইকেটের পেছনে দাঁড়ানো লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিতে।

এর পর বেশ বড় জুটি গড়েন উইল ইয়ং ও ডেভন কনওয়ে। ৬ চারে ১৩৫ বলে ৫২ রান করে ইয়ং রান আউট হয়ে ফিরলে এই জুটি ভাঙে। এরপর বাংলাদেশকে তৃতীয় বারের মতো সাফল্য এনে দেন শরিফুল ইসলাম।

৬৪ বলে ৩১ রান করা রস টেলরকে সাদমান ইসলামের ক্যাচ বানান তিনি। অন্য প্রান্তে সেঞ্চুরি তুলে নিয়েছেন ডেভন কনওয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১৫ রানে অপরাজিত আছেন তিনি। ৩০ বলে ১৪ রান করে আরেক প্রান্তে অপরাজিত আছেন হেনরি নিকলস। ২২২ রানে ৩ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ