1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব ঢাকা দক্ষিণ সিটির ৫৭ ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি, অধিক ঝুঁকিপূর্ণ ২৯ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে চীনের অঙ্গীকার: চীনা মন্ত্রী রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান

প্রথম ডোজ টিকা পেয়েছে ৩৪ লাখ স্কুলশিক্ষার্থী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৫৩ Time View

সারাদেশে বুধবার (২৯ ডিসেম্বর) ১৪ লাখ ৬ হাজার ২৩০ ডোজ টিকা দেওয়া হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৩৪ লাখ ৩ হাজার ৬৯ স্কুলশিক্ষার্থী করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ পেয়েছে। আর দ্বিতীয় ডোজ পেয়েছে ৩ লাখ ৪৫ হাজার ৬৪০ জন।

গত ১ নভেম্বর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে টিকা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়।

বুধবার (২৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

বুধবার সবমিলিয়ে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬ লাখ ৬০ হাজার ১৬৩ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৭ লাখ ৪৬ হাজার ৬৭ জনকে। আর এর মধ্যে ২ লাখ ১ হাজার ৮১০ জন শিক্ষার্থীকে প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং ১১ হাজার ৯৪৯ জন নিয়েছেন দ্বিতীয় ডোজ।

এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৭ কোটি ৩১ লাখ ৩ হাজার ৮৯৭ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫ কোটি ১১ লাখ ১৮ হাজার ১১৯ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার ও মডার্নার টিকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ