1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান পরিবেশমন্ত্রীর

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ৪২ Time View

প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

তিনি বলেন, বিজয়ের ৫০ বছর পেরোনোর এই শুভলগ্নে সবাইকে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় শপথ নিতে হবে। দেশকে ভালোবেসে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসতে হবে।

শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. শাহাব উদ্দিন বলেন, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে জাতির পিতা যে কার্যক্রম শুরু করেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার তা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে। তিনি বলেন, আমাদের সবাইকে হাতে হাত রেখে কাজ করতে হবে যেন এদেশ ভালো থাকে, এদেশের প্রকৃতি ভালো থাকে।

পরিবেশমন্ত্রী বলেন, ক্ষুদ্রপ্রাণী হতে শুরু করে আমাদের মতো মানুষ- প্রকৃতিতে প্রত্যেকেরই যার যার ভূমিকা আছে। আমাদের সেগুলো জানতে হবে। সবাইকে জানাতে হবে। তবেই আমরা বাংলাদেশকে দেখতে পাবো সুখী, সুন্দর এবং সোনার বাংলাদেশ হিসেবে।

তিনি বলেন, এবারের ‘প্রকৃতি সংরক্ষণ পদক’ পেলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন। তিনি তার বিভিন্ন গুরুত্বপূর্ণ গবেষণায় দেখিয়েছেন যে ছোট্ট একটি প্রজাপতি প্রকৃতিতে কতো বড় ভূমিকা রাখে। শুধু প্রজাপতি নয়, মৌমাছি বা ফড়িংয়ের মতো বিভিন্ন কীটপতঙ্গ পরিবেশের ভারসাম্য রক্ষায় অনেক অবদান রাখছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী, ওই মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ উদ্দিন, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ