1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

এক মঞ্চে গাইবেন জেমস-হাসান-টুটুল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ৬৪ Time View

এ দেশের ব্যান্ড সংগীতের জনপ্রিয় দুই নাম জেমস ও হাসান। একজন নগর বাউলের সাইনবোর্ড আরেকজন আর্ক ব্যান্ডের তারকা। বহুদিন তারা ব্যান্ড সংগীতের আঙিনাকে মাতিয়ে রেখেছেন গানে গানে। এক মঞ্চেও বহু কনসার্টে দেখা গেছে তাদের।

তবে মাঝে বেশ লম্বা বিরতি গেছে। সেই বিরতি কাটিয়ে আবারও একই আয়োজনে গান করতে আসছেন ব্যান্ড গানের দুই নন্দিত তারকা জেমস ও হাসান। তাদের সঙ্গে থাকবেন আরেক জনপ্রিয় গায়ক এস আই টুটুলও।

আগামী ১৬ ডিসেম্বর রাত ৯টায় হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারের ‘লাল সবুজের মহোৎসব’-এ পারফর্ম করবেন এই তিনজন। এ তথ্য নিশ্চিত করেছে গানবাংলা।

বিজয়ের ৫০ বছরপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হবে ১৬দিন ব্যাপী এক মহাআয়োজন। ‘লাল সবুজের মহোৎসব’ নামের অনুষ্ঠানটি আয়োজন করছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই)। এর ব্যবস্থাপনায় আছে ওয়ান মোর জিরো।

এই আয়োজনের অংশ হিসেবেই ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে কনসার্ট। সেখানে গাইতে দেখা যাবে জেমস, হাসান ও এস আই টুটুলকে। এটি সবার জন্য থাকবে উন্মুক্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ