1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

টানা দ্বিতীয়বার সেরা করদাতার সম্মাননা পেলেন মিম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৫৬ Time View

টানা দ্বিতীয়বারের মতো অভিনেত্রী হিসেবে সেরা করদাতার সম্মাননা পেলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম।

বুধবার (২৪ নভেম্বর) নগরীর অফিসার্স ক্লাবে সেরা করদাতাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মু্স্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিসআই সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম।

সম্মাননা স্মরক গ্রহণের কিছু ছবি মিম তার ফেসবুকে পোস্ট করেছেন। তাতে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ধরা দিয়েছেন তিনি। রাজস্ব বোর্ডের এই সম্মান পেয়ে আনন্দিত মিম। এ অভিনেত্রী বলেন—‘আবারো এই সম্মাননা পেয়ে আমি আনন্দিত ও কৃতজ্ঞ।’

দেশের সেরা করদাতাদের উৎসাহিত করতে এবার ১৪১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ তালিকায় রয়েছেন শোবিজ অঙ্গনের ছয় জন তারকা।

২০১৯-২০২০ কর বছরে সেরা করদাতা হিসেবে ট্যাক্স কার্ড পেলেন—শিল্পী শাখায় কুমার বিশ্বজিৎ, তাহসান রহমান খান, এস ডি রুবেল এবং অভিনেতা–অভিনেত্রী শাখায় পাবেন সুবর্ণা মুস্তাফা, বিদ্যা সিনহা মিম ও বাবুল আহমেদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ