1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত পাবনা মানসিক হাসপাতাল বিনোদনের জায়গা নয়: স্বাস্থ্যমন্ত্রী

‘বঙ্গবন্ধু’ সিনেমায় যে চরিত্রে ডাক পেলেন ইরফান সাজ্জাদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৯৬ Time View

‘বঙ্গবন্ধু’ সিনেমায় এবার শহীদ লে. কমান্ডার মোয়াজ্জেম হোসেনের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ইরফান সাজ্জাদ। এক সপ্তাহ আগে তিনি এই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন।তথ্যটি নিশ্চিত করে অভিনেতা নিজেই।

তিনি বলেন, ‘এক সপ্তাহ আগে ‘বঙ্গবন্ধু’ সিনেমায় অভিনয়ের জন্য চূড়ান্ত করা হয় আমাকে। এতো বড় আয়োজনের একটি সিনেমার সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে ভীষণ সৌভাগ্যবান মনে হচ্ছে। আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে এই সিনেমায় অভিনয়ের চেষ্টা করবো।’

শহীদ লে. কমান্ডার মোয়াজ্জেম হোসেন আগরতলা ষড়যন্ত্র মামলার দুই নম্বর আসামি ছিলেন। সিনেমায় তার অংশের শুটিং শুরু হবে ডিসেম্বরের ৬ তারিখের পর।

প্রসঙ্গত, রোববার থেকে ঢাকায় ‘বঙ্গবন্ধু’র শেষ ধাপের দৃশ্যধারণ শুরু হয়েছে। নির্মাতা শ্যাম বেনেগাল, অভিনেতা আরিফিন শুভসহ বেশ কয়েকজন অভিনয়শিল্পী দৃশ্যধারণে অংশ নিয়েছেন।

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় বিগ বাজেটের চলচ্চিত্রটি ২০২২ সালের মার্চে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সিনেমাটি মুক্তি পেতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ