1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

নির্বাহী আদেশে হত্যাযজ্ঞের দায়মুক্তির ঘটনা বিরল: পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৪১ Time View

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, নির্বাহী আদেশে হত্যাযজ্ঞের দায়মুক্তির ঘটনা পৃথিবীতে বিরল। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ঘটনায় এমন নিকৃষ্ট উদাহরণ তৈরি করেছিলেন জিয়াউর রহমান।

শুক্রবার (১২ নভেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে প্রগতিশীল সাংবাদিক মঞ্চ আয়োজিত ‘ঘৃণ্য আইন ইনডেমনিটি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ‘নানা বাধা পেরিয়ে দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুকন্যা হত্যাকারীদের বিচার করে মুক্তিযুদ্ধের চেতনাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কোনও নির্বাহী আদেশ নয়, তিনি ইনডেমনিটি অধ্যাদেশ আইনকে আইনের মাধ্যমে পরিবর্তন করে বিচারের ব্যবস্থা করেছেন।’

বঙ্গবন্ধুকে হত্যা ও সামরিক শাসনের মাধ্যমে এদেশে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা হয়েছিল বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ওরা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল ব্যক্তি হিসেবে। পরবর্তী সময়ে সামরিক শাসক ইসলামকে রাষ্ট্রধর্ম করে আমাদের স্বাধীনতার মূলভিত্তি অসাম্প্রদায়িকতাকে ধ্বংস করে দিয়েছে। যা বর্তমানে চলার পথে আমাদের বিভ্রান্ত করছে।

মন্ত্রী আরও বলেন, ‘ইনডেমনিটির মাধ্যমে বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছিল জিয়াউর রহমান। পৃথিবীর কোথাও এমন ঘটনার নজির নেই। সেই সময় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল ‘।

অন্যায় ও অপরাধকে সমর্থন না দিতে সকলের প্রতি আহ্বান জানিয়ে এম এ মান্নান বলেন, ‘জাতি হিসেবে আদর্শ হলো আমরা অসাম্প্রদায়িক। যারা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করেন তাদের উচিত কোনো অন্যায় ও অপরাধের সমর্থন না দেওয়া’।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও অনুষ্ঠানের আলোচক অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ