1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ সরকারের ছয় মাসের অর্জন তুলে ধরবেন প্রধানমন্ত্রী : তথ্য উপদেষ্টা বায়ুদূষণের শীর্ষে কুচিং, ঢাকার বাতাস অস্বাস্থ্যকর দেশে স্বর্ণের দামে বড় লাফ ৩৫ বছর পর আবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, যেভাবে হবে ভোটগ্রহণ আফগানিস্তানের জয়ে বিশ্বকাপ নিশ্চিত বাংলাদেশের এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু আজ, যেভাবে করবেন

দেশে হচ্ছে ১১ মডেল ফায়ার স্টেশন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৪২ Time View

শুধু উপজেলায় নয়, দেশের শিল্প এলাকাগুলোতেও মডেল ফায়ার স্টেশন নির্মাণের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, ‘আমরা দেশের গুরুত্বপূর্ণ শহর ও শিল্পাঞ্চলে ১১টি মডেল ফায়ার স্টেশন নির্মাণ করব। এগুলোর কাজ চলছে। এর মধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও রংপুর শিল্পাঞ্চলের স্টেশন নির্মাণ কাজ চলছে।’

আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে মিরপুরে ফায়ার সার্ভিসের ট্রেনিং কমপ্লেক্স প্যারেডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ এর উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০৯ সালে দেশে মাত্র ২০৪টি ফায়ার স্টেশন ছিল। এই সরকার ক্ষমতায় আসার পর নতুন ২৫২টি ফায়ার স্টেশন করা হয়েছে। বর্তমানে ৪৫৬টি ফায়ার স্টেশন রয়েছে। এই অর্থবছরে আরও ১০৯টি ফায়ার স্টেশন হবে।

আসাদুজ্জামান খান কামাল জানান, ২০০৯ সালে ফায়ার সার্ভিসের জনবল ছিল মাত্র ৬ হাজার ১৭৫ জন। এই সরকার ক্ষমতায় আসার পর জনবল বাড়ানো হয়েছে। বর্তমানে ফায়ার সার্ভিসের ১৩ হাজার ৪০০ জনবল রয়েছে।

ফায়ার সার্ভিসের সদস্যদের আজীবন রেশনের আওতায় আনার কাজ চলছে বলেও জানান তিনি।

ফায়ার সার্ভিস নিরাপত্তা বাহিনীর মতো যেকোনও চ্যালেঞ্জ গ্রহণ করছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাহিনীটির আরও কর্মক্ষম করতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এরইমধ্যে এক হাজারের বেশি কর্মীকে দেশের বাইরে থেকে প্রশিক্ষণ দিয়ে নিয়ে আসা হয়েছে।

তবে মুন্সীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ফায়ার একাডেমি প্রতিষ্ঠার কাজ শেষ হলে আর কাউকে বাইরে গিয়ে প্রশিক্ষণ নিতে হবে না বলেও আশ্বাস দেন মন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ