1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘এভাবে আন্তর্জাতিক ক্রিকেটে কাউকে বল করতে দেখিনি’ হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরেই নিতে চায় সরকার : শিক্ষামন্ত্রী ২৫০০ টাকায় স্মার্টফোন দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে : রেহান আসিফ আসাদ প্রথম ম্যাচ জিতেও লঙ্কানদের কাছে সিরিজ হারল বাংলাদেশ কখনো হাল ছাড়িনি : মিম জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে একটি নতুন বাস্তবতা তৈরি হয়েছে : বদিউল আলম বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি : তথ্যমন্ত্রী কোচ মুশতাক বললেন, ‘আমরা চাই বেঞ্চ শক্তিশালী হোক’ তরুণদের উৎসাহ দিতে কলেজছাত্রের বানানো রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী

পিএসজির বিপক্ষে ড্র করেও লাইপজিগের বিদায়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৪৫ Time View

উয়েফা চ্যাম্পিয়নস লিগে বুধবার দিবাগত রাতে প্যারিস সেন্ত জার্মেইর (পিএসজি) বিপক্ষে আরবি লাইপজিগের ছিল বাঁচা-মরার ম্যাচ। এই ম্যাচে জয় পেলে তাদের নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা টিকে থাকতো। কিন্তু সেটি আর হয়নি। ঘরের মাঠে রাতে পিএসজিকে ২-২ গোলে রুখে দিয়েও গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়েছে তাদের।

‘এ’ গ্রুপে ৪ ম্যাচ থেকে তাদের সংগ্রহ মাত্র ১ পয়েন্ট। সমান ম্যাচ থেকে পিএসজির সংগ্রহ ৮ এবং শীর্ষে থাকা ম্যানসিটির ৯।

ঘরের মাঠে পিএসজির বিপক্ষে ম্যাচের ৮ মিনিটেই লিড নেয় লাইপজিগ। এ সময় ক্রিস্টোফার এনকুনকু গোল করে এগিয়ে নেন জার্মানির ক্লাবটিকে। তবে বেশিক্ষণ তারা এগিয়ে থাকতে পারেনি। লিভারপুল থেকে পিএসজিতে যোগ দেওয়া জর্জিনিও উইনদাম ২১ মিনিটের মাথায় গোল করে সমতা ফেরান। এটা ছিল পিএসজির হয়ে তার প্রথম গোল। ৩৯ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করে পিএজিকে এগিয়ে নেন নেদারল্যান্ডসের এই তারকা।

তারা এগিয়ে থাকে নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত। কিন্তু ম্যাচের যোগ করা সময়ে পনাল্টি পায় লাইপজিগ। পেনাল্টি থেকে ডমিনিক জুবুসজ্লাই গোল করে সমতা ফেরান। পিএসজির পয়েন্টে ভাগ বসান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ